গাজার ধ্বংসস্তূপ সরাতেই লাগবে ১৪ বছর

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ পিএম

গত সাত মাস ধরে ইসরাইলের লাগাতার হামলা বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ধ্বংসস্তূপ সরাতেই ১৪ বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা পেহর লোধাম্মার এ কথা বলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা জানান, অবিস্ফোরিত অস্ত্রসহ গাজা উপত্যকাজুড়ে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ অপসারণ করতে কমপক্ষে ১৪ বছর সময় লাগতে পারে বলে। এটি প্রাথমিক হিসাব, কাজ শুরু হলে সময় আরও বেশিও লাগতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

পেহর লোধাম্মার বলেন, হামাস-ইসরায়েল সংঘাতের ফলে প্রায় এখন পর্যন্ত প্রায় তিন কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। যা ব্যাপক ঘনবসতিপূর্ণ উপকূলীয় অঞ্চলে পড়ে আছে। গাজায় অবিস্ফোরিত গোলাবারুদের হিসাবে বের করা কঠিন। ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই ১৪ বছর সময় লাগতে পারে।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, আমরা জানি, সাধারণত স্থল বাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০ শতাংশ অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। আমরা ১০০টি ট্রাক ব্যবহার করে ১৪ বছর ধরে পরিষ্কার কাজ চালানোর কথা বলছি। এই সংখ্যা বাড়ানো গেলে সময় আরও কম লাগতে পারে।

গাজা উপত্যকায় ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ চলছেই। এর ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২৩ লাখ জনসংখ্যার পুরো উপত্যকাটি। সেখানে ক্ষতিগ্রস্ত না হওয়া ভবনের সংখ্যা খুবই কম। হামলায় সংকীর্ণ এই উপকূলীয় অঞ্চলটি একটি ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে।

সেখানকার বেশিরভাগ মানুষ গৃহহীন ও ক্ষুধার্ত অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে বিভিন্ন রোগের ঝুঁকিও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হিসাবে সেখানে এরিমধ্যে ইসরাইলি হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
ভেনেজুয়েলার ইতিহাসে গত এক শতাব্দীর অন্যতম শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির জনজীবন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর