গাজায় যুদ্ধ থেমে যাবে এমন প্রস্তাবে নেতানিয়াহুর না

আপডেট : ০১ মে ২০২৪, ১০:০২ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থেমে যাবে এমন কোনো প্রস্তাব মানবেন না বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে সাক্ষাতে তিনি নিজের অবস্থানের কথা জানিয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-মনিটর জানিয়েছে, নেতানিয়াহু জানিয়েছেন হামাস যদি যুদ্ধ শেষ করার প্রস্তাব দেয় তা মানা হবে না। ইসরায়েল অবশ্যই রাফাহতে সামরিক অভিযান চালাবে।

সম্প্রতি ব্লিঙ্কেন ইসরায়েলি নেতাদের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনই যুদ্ধ থামিয়ে জিম্মিদের মুক্তি দেওয়া জরুরি।  

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ব্লিঙ্কেন রাফা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবারও দক্ষিণ গাজার এই শহরে আশ্রয় নেওয়া বেসামরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানিয়েছেন।

৭ অক্টোবরের হামলার পর সাতবার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিঙ্কেন। সপ্তম সফরে তিনি নেতানিয়াহুর জেরুজালেম কার্যালয়ের প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন। প্রথমে তিনি একা আলোচনা করেন পরে তার সহযোগীরা সঙ্গে ছিলেন।

ইসরাইল-হমাসের সাময়িক যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের আশা করছেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক। এতে জিম্মিদের মুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।

তবে বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধবিরতির চুক্তিতে গেলেও রাফায় অভিযান থেকে বিরত থাকবেন না।

বৈঠকে গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দিয়েছেন ব্লিঙ্কেন।

গত মাসে মার্কিন চাপে ইসরাইলে অবরুদ্ধ অঞ্চলে অতিরিক্ত সহায়তা রুট খুলতে সম্মত হওয়ার পর থেকে সাহায্য বিতরণ বেড়েছে বলে মন্তব্য করেছেন ব্লিংকেন। তিনি এই পরিস্থিতি আরও এগিয়ে নিতে এবং এটি সবসময় বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের এএফপি-র সমীক্ষা অনুযায়ী ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার ফলে ১ হাজার ১৭০ জন নিহত হয়। এরপর গাজা যুদ্ধ শুরু হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক।

তবে ইসরাইলের পাল্টা আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪ হাজার ৫৬৮ জন নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু।

এআর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর