মস্কোতে ইউক্রেন থেকে জব্দ সমরাস্ত্রের প্রদর্শনী!

আপডেট : ০২ মে ২০২৪, ০২:২০ পিএম

ভ্লাদিমির পুতিন! এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। আমেরিকার কাছে তিনি চক্ষুশীল, আর পশ্চিমা ইউরোপের কাছে বিষফোঁড়া। সেই সঙ্গে আর ইউক্রেনের নেতা ভেলোদিমির জেলেনস্কির কাছে মূর্তিমান এক আতঙ্ক। এই রুশ নায়ক মাঝে মধ্যে এমন সব কাজ করে বসেন, তাতে পশ্চিমারা যেমন রাগে গজ গজ করতে থাকেন, তখন বিশ্বের অন্যপ্রান্ত থেকে পেতে থাকেন বাহাবা।

এবার তেমনই একটি কাজ করে বসেছেন ক্রেমলিনের কর্তা পুতিন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে পশ্চিমা শুরু থেকেই কিয়েভের পক্ষ নিয়ে পকেট উজাড় করে সহায়তা করে আসছে। পাঠিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ইউক্রেনকে সহায়তা দেয়া এসব সমরাস্ত্র জব্দ করার পর তা এখন দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে আয়োজন করা হয়েছে বিশেষ এক প্রদর্শনী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপরই শুরু হয় রুশ-ইউক্রেন যুদ্ধ, যা এখনো চলমান। দুই দেশের মধ্যে এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয় পশ্চিমারা। কিয়েভকে একের পর এক আধুনিক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্র। তবে এসব দিয়েই কোন কাজ হচ্ছে না। উল্টো রুশের কাছে একের পর এক পশ্চিমা অস্ত্র ধরাশায়ী হচ্ছে।

বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি এবং তাস জানিয়েছে, মস্কো ইউক্রেন যুদ্ধে বন্দী বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে আমেরিকার তৈরি এম-ওয়ান আব্রামস ট্যাঙ্কও রয়েছে, যেটি আবদিভকারের ডনবাস শহরের কাছের একটি এলাকা থেকে জব্দ করা হয়েছিলো। এছাড়াও রয়েছে আমেরিকার তৈরি আধুনিক- অ্যাসল্ট ব্রেচার ভেহিকেলও। এটি যুদ্ধক্ষেত্রে মাইন ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রুশ সেনারা আবদিভকারের ডনবাস শহরের কাছে বার্দিয়েচির বসতি থেকে দুটি আব্রামস ট্যাঙ্ক জব্দ করেছে। প্রদর্শনীতে আরও ৩২টি সমর যান রয়েছে। এরমধ্যে অন্যতম হলো একটি জার্মান-নির্মিত লেপার্ড ট্যাঙ্ক এবং আইএফভি, মার্কিন ব্র্যাডলি আইএফভি, ব্রিটিশ স্যাক্সন এবং হুসকি টিএসভিসহ বিভিন্ন ধরনের সামরিক যান।

রুশ কর্মকর্তরা আরও জানিয়েছে, প্রদর্শনীতে ন্যাটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র ও প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এ প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমাদের তৈরি বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে নির্দিষ্ট সরঞ্জামগুলো কীভাবে জব্দ করা হয়েছে তাও জানতে পারবেন।

বুধবার মস্কোর ভিক্টরি মিউজিয়ামের কাছে এই অভিনব প্রদর্শনটি শুরু করা হয়েছে। যা চলবে মাসজুড়ে। আর এই প্রদর্শনী দেখতে প্রথম দিনেই হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এর অগে গেলো মাসে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, মস্কোর সেনারা ক্রমাগত ইউক্রেনীয় সেনাদের পেছনে ঠেলে দিচ্ছে। তার, এমন বক্তব্যের পর এমন প্রদর্শনীর আয়োজন করা হলো।

 

এআর
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট...
ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘সশরীরে উপস্থিত’ থাকবেন বলে রোববার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর