রুশ বিজয় দিবসে হুঙ্কার ছাড়লেন পুতিন

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

রাশিয়ার শক্তিশালী নেতা ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার তুমুল উৎসাহ-উদ্দীপনায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ৯ মে সরকারি ছুটির দিনে রাশিয়াজুড়ে চলে বিজয়োল্লাস। মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের বিশেষ কুচকাওয়াজ। এদিন সেনা প্যারেডের মাধ্যমে লৌহমানব পুতিনকে দেয়া হয় বিশেষ সম্মাননা।

৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর আত্মসমর্পণের দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে রাশিয়া৷ শুধু রাশিয়াই নয়, ঐতিহাসিক কারণে ইউরোপে বিভিন্ন দেশেও ভিন্ন ভিন্ন নামে ভিন্ন তারিখে পালিত হয়ে থাকে দিবসটি। তবে রাশিয়ার জন্যে এই দিবসটি অন্য মাত্রা বয়ে আনছে বছরের পর বছর ধরে। 

এবারও বিজয় দিবসের ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন রুশ নেতা পুতিন। শুধু তাই নয়, রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে এবং বৈশ্বিক সংঘাতের যে ঝুঁকি চলছে তাঁর জন্যেও পশ্চিমাদের দায়ী করে পুতিন বলেন, পরমাণু শক্তিধর রাশিয়াকে হুমকি দেয়ার সাহস কাউকে দেয়া হবেনা। এ সময় পশ্চিমাদের অহংকারী বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন রুশ নেতা।

পুতিন বলেন, আমরা জানি এই ধরনের অহংকার এবং উচ্চাকাঙ্খী স্বভাব কোথায় নিয়ে যেতে পারে। একটি বৈশ্বিক সংঘাত এড়াতে সব কিছুই করবে রাশিয়া। একই সাথে আমরা কাউকে হুমকি দেয়ার অনুমতিও দেবো না। আমাদের কৌশলগত বাহিনী সবসময়ই যুদ্ধের জন্যে প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন রুশ নেতা।  

এর আগে মঙ্গলবারও শপথ গ্রহণের পরে পশ্চিমাদের এক ঘা দিয়েছেন পুতিন। বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। সুরক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য তিনি প্রস্তুত ছিলেন, তবে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ‘অহংকার’ তাতে বাধা দিচ্ছে। রাশিয়া ইউক্রেনে জয়ের জন্যও প্রস্তুত।

২০২২ সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনকে মদদ দিয়ে যাচ্ছে পশ্চিমারা। কিন্তু পুরো পশ্চিমা জোট মিলেও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে দমাতে পারছেনা। উল্টো ইউক্রেনে গো হারা হারছে পশ্চিমারা।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর