যেভাবে থামবে ইউক্রেন যুদ্ধ, জানালেন পুতিন

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৭:১০ পিএম

ইউক্রেন যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং মস্কোর দাবিকৃত চারটি প্রদেশের ভূখণ্ড হস্তান্তরে রাজি হয় তাহলে রাশিয়া এই যুদ্ধ বন্ধ করবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইউক্রেন যুদ্ধের অবসানের ক্ষেত্রে এসব শর্ত হাজির করে স্থানীয় সময় শুক্রবার এ মন্তব্য করেন পুতিন। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।   

পুতিন বলেন, শর্তগুলো খুব সাধারণ। পুরো ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া থেকে ইউক্রেনকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। 

তিনি আরও বলেন, কিয়েভ যখন ঘোষণা করবে যে, তারা রাশিয়ার সিদ্ধান্তের সাথে একমত এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে সরে আসবে। তখন আমাদের পক্ষ অবিলম্বে, একই মিনিটেই, যুদ্ধ বন্ধের ঘোষণা দেবে এবং শান্তি আলোচনা শুরু করবে। 

তবে কিয়েভ এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি আত্মসমর্পণের শামিল। 

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ পুতিনের 'আল্টিমেটাম' বিশ্বাস করে না। পুতিন আগে যে প্রস্তাব দিয়েছিলেন, নতুন প্রস্তাব তার থেকে আলাদা কিছু নয়। 

পুতিনের শর্ত মেনে নেয়ার অর্থ হচ্ছে যুদ্ধে হার স্বীকার করা উল্লেখ করে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেছেন, এসব শর্ত মেনে নেয়া মানেই ইউক্রেনের সার্বভৌমত্ব পুতিনের হাতে তুলে দেয়া। এই প্রস্তাবের ভিত্তিতে কোনো সমঝোতার সম্ভাবনা নেই।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর