'বিজেপিকে পরাজিত করতে একসাথে কাজ করতে হবে'

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৬:১৬ পিএম

ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২৮ জুলাই) দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আরেক কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

'সোনিয়া জি আমাকে এককাপ চায়ের নিমন্ত্রণ করেছিলেন। সেখানে রাহুল জি-ও উপস্থিত ছিলেন। আমরা পেগাসাস এবং দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি', বৈঠক শেষে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এসময় তিনি আরও বলেন, বিজেপিকে পরাজিত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেজন্য তিনি চান বিরোধী দলগুলো একজোট হয়ে লড়াই করুক। 

আরও পড়ুন: ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী নয়: ইমরান খান

আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে বিজেপিকে সতর্ক করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই রাজনীতিবিদ। তিনি বলেন, আগামী নির্বাচনে মোদির প্রতিদ্বন্দ্বিতা হবে পুরো দেশের সঙ্গে। 

পাঁচ দিনের দিল্লি সফরে মমতা এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) শীর্ষ কংগ্রেস নেতা কমল নাথ ও আনন্দ শর্মার সাথে সাক্ষাত করেন। বুধবার সোনিয়া গান্ধীর সাথে বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়ালের সাথেও সাক্ষাৎ করেন তিনি। 


একাত্তর/এসজে 

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের লোকসভায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বিতর্ক মধ্যেই ওয়াকআউন করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বিরোধী সংসদ সদস্যরা। নির্বাচনী সংস্কার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর