এবার নতুন ইনিংস শুরু করলেন রাহুল গান্ধী

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৩:১৭ পিএম

জীবনের নতুন ইনিংস শুরু করলেন, ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে মাটিতে নামিয়ে আনা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১০ বছর পর লোকসভায় বিরোধী দলীয় নেতার আসন ফিরতেই সেই আসনে বসলেন তিনি। প্রথমবারের মতো সাংবিধানিক পদে বসেই চমক দেখিয়েছেন রাহুল। সবাইকে অবাক করে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিমুখে করমর্দন করেছেন তিনি।

যথারীতি এই মূহূর্ত এখন নেট দুনিয়াতে ভাইরাল। রাহুলের লাখো কোটি ভক্তরা বলছেন, নতুন ইনিংস শুরু করেই ছক্কা হাঁকালেন রাহুল গান্ধী। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইনডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনায় সবার মত নিয়ে ঠিক হয়, ১৮তম লোকসভায় রাহুল গান্ধীই হবে বিরোধী দলীয় নেতা। এরপর লোকসভায় আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলের নাম ঘোষণা ঘোষণা করা হয়।

২০১৪ সাল থেকে বিরোধী দলীয় নেতাশূন্য ছিল লোকসভার বিরোধী দল। কারণ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট ৫৪৩ আসনের কমপক্ষে দশ শতাংশ পেতে হয়। কিন্তু গেলো দুইটি লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। অবশেষে রাহুল ম্যাজিকে এবার সেই যোগ্যতা অর্জন করে কংগ্রেস। আর বিরোধী দলীয় নেতা হয়ে তারই পুরস্কার পেলেন তিনি।

২০০৪ সালে আমেথি থেকে জিতে লোকসভায় প্রবেশ করেন রাহুল গান্ধী। তারপর দশ বছর কেন্দ্রে ইউপিএ-র সরকার ছিলো। সেই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং অনেকবার রাহুলকে মন্ত্রী হবার অনুরোধ করলেও রাজি হননি তিনি। তবে ২০১৭ সালে রাহুল কংগ্রেস সভাপতি হন। ২০১৯ সালে লোকসভার ভোটে কংগ্রেস শোচনীয়ভাবে পরাজিত হলে রাহুল ইস্তফা দেন। তবে রাজনীতির ময়দান ছেড়ে যাননি তিন।

নিরন্তর পরিশ্রম করে গেছেন একজন পরিণত রাজনীতিক হতে। ভারতে এবারের লোকসভা ভোটে কেরালা রাজ্যের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি- দুইটি আসন থেকেই, সাড়ে তিন লাখের বেশি ব্যবধানে জয়ী হন রাহুল। এ পরিস্থিতিতেই তাকে বিরোধী দলনেতা করার জোরাল দাবি উঠেছিলো। এই প্রথমবার লোকসভায় সামনে থেকে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী।

রাজনীতিতে রাহুলের এই প্রত্যাবর্তন রীতিমতো বিষ্ময়কর। আগের থেকে অনেক বেশি পরিণত। তিনি এখন মেপে চলেন। ভোটের ফলাফল বেরুনোর পরে প্রথম সংবাদ সম্মেলনেই সবাই বুঝে যায় রাহুল এখন আর উপহাসের ‘পাপ্পু’ নন। গায়ে সাদা শার্ট, হাতে সংবিধান। মেপে কথা বলেন। কেউ একটাও মিম বানালো না। অন্তত দু’একটা কটূ কথাও ধেয়ে এলো না। তাঁর হাতেই কি কংগ্রেসেই ফিরে আসা?

মাঝে একটা সময় নিজের লোকসভার সদস্য পদ খুইয়েছিলেন। হারিয়েছেন বাংলো। তবুও তিনি সে সময়ও নিজের লক্ষ্যেই অবিচল ছিলেন। বিজেপি জাঁতাকলে, নিজের সবটুকু বিসর্জন দিয়ে দিতেই পারতেন, তবুও তিনি স্থির থেকেছেন। একমনে কাজ করে গেছেন। আবার জীবন দিয়েছেন কংগ্রেস এবং নিজেকে। নতুন সংসদে তিনি কি হূল ফোটাতে পারবেন? আগামী নির্বাচনে কী আরও বড় কোন যাদু? সময়ই কথা বলবে।

 

এআর
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর