রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট, কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট?

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:৫৬ পিএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শুক্রবার। এরইমধ্যে প্রার্থীদের সপ্তাহব্যাপী প্রচারণা শেষ হয়েছে।

গেলো ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু চার প্রার্থীর কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ জুনের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু নির্বাচন রান অফে গড়ানোর কারণে এখন প্রধান দুই প্রার্থী সাঈদ জাললি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

প্রথম দফার নির্বাচনে ভোট দেন দুই কোটি ৪৫ লাখ ইরানি। এরমধ্যে সংস্কারপন্থি প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি চার লাখ ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাঈদ জালিলি পান ৯৪ লাখ ভোট। 

গেলো রোববার থেকে এই দুই প্রার্থী রান অফ নির্বাচনের জন্য জোরদার প্রচারণা শুরু করেন। এর অংশ হিসেবে তারা নির্বাচনী প্রচার সভা ও বৈঠকে যোগ দেন। এছাড়া টেলিভিশনের দুটি মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন।

তেহরান জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের সমস্ত আয়োজন শেষ, শুক্রবার ভোটগ্রহণের পালা। 

এদিকে রান অফ নির্বাচনে ব্যাপকভাবে ভোট দেয়ার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

এর আগে গেলো মে মাসে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। 

পরে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। 

দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি। প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটও।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর