তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন গেইমি

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৫:৫৩ পিএম

তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী টাইফুন 'গেইমি' । এরইমধ্যে রাজধানী তাইপেতে দোকানপাট, স্কুল, স্টক মার্কেট এবং সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ এবং ২৫০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন গেইমি স্থানীয় সময় রাত ১০টার দিকে তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেইমির প্রভাবে প্রবল বৃষ্টি এবং তীব্র বেগে বাতাস বয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট লাই চিং তে সকালে জরুরি সংবাদ সম্মেলনে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

লাই জানান, চলতি বছরের প্রথম টাইফুন গেইমি তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে।

তিনি বলেন, আমি আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় টাইফুনের প্রভাব সীমিত রাখা সম্ভব হবে। এছাড়া এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে আমি সকলকে অনুরোধ করছি।

এদিকে কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি এলাকা থেকে দুই হাজার একশ’রও বেশি লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকা হুয়ালিয়েনে ভূমিধসের ঝুঁকি থাকায় সেখান থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের প্রধান চেং জিয়া পিং বলেছেন, টাইফুনের প্রভাব চারদিন পর্যন্ত থাকতে পারে। এ সময়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।

আরবিএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর