ইঙ্গো-মার্কিন হামলায় ইয়েমেন আরও শক্তিশালী হয়েছে: রাশিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১:৩৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েও দেশটির নৌ শক্তির কোনো ক্ষতি করতে পারেনি বরং পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরাইলবিরোধী হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক এক বেঠকে এ মন্তব্য করেন নেবেনজিয়া। খবর পার্সটুডে ও তাস নিউজ এজেন্সির। 

নেবেনজিয়া বলেন, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢালছে এবং বলপ্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইঙ্গো-মার্কিন হামলায় ইয়েমেনের তেমন কোনো ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বরং উল্টো লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর হামলা জোরদার হতে দেখা যাচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া।

ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইঙ্গো-মার্কিন আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরাইলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে সক্ষম হয়েছে উল্লেখ করে এ সিনিয়র রুশ কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছয় মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও ইয়েমেনের কোনো ক্ষতি করতে পারেনি বরং উল্টো প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি আরও বেড়ে গেছে।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

এ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজে হামলা শুরু করে। এর পরপরই ইসরাইলের পক্ষ নিয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। জবাবে হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে।

গেলো ছয় মাসে ইসরাইল ও তার মিত্রদেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতিরা। পাশাপাশি ইসরাইলের একটি সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় বন্ধ করে দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

হুতিরা বলছে, গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ চলতে থাকবে। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য ইসরাইলের পাশে দাঁড়ালেও হুতিদের ঠেকাতে পারবে না।

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর