এবার ট্রাম্পকে নিয়ে মার্কিন জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম

এক জ্যোতিষীকে নিয়ে মেতে আছে আমেরিকার নাগরিকরা। নাম তার অ্যামি ট্রিপ। তাঁর ভবিষ্যদ্বাণী নাকি সব মিলে যায়। এই যেমন তিনি আগেই বলে দিয়েছিলেন যে, জো বাইডেন নাকি সরে দাঁড়াবেন মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে। দিনক্ষণও বলে দেন, তারও আবার চাঁদের অবস্থানসহ। 

কী আশ্চর্য! অবিকল নাকি তা মিলে গেছেও। এখানেই শেষ নয়, আরও চার বছর আগেই বলেছিলেন এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী হবেন কমলা হ্যারিসই। তাও প্রায় মিলেই গিয়েছে। এখন শুধু ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন থেকে আনুষ্ঠানিক ঘোষণাই বাকিই। 

সবশেষ জ্যোতিষী অ্যামি ট্রিপ জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পই হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়েই এখন জোর চর্চা দুনিয়াতে। ইন্টারনেটের সবচেয়ে আলোচিক জ্যোতিষী হিসাবে খ্যাত এই নারী আসলে ট্রাম্পকে নিয়ে কি বলেছেন, সেটি আগে নেয়া যাক।  

ট্রিম বলেছেন, ট্রাম্প নিজেদের পেশাগত সাফল্যের চুড়োয় পৌঁছনোটা উপভোগ করছেন। এমনকী, এবার ক্ষমতায় এলে আরও বেশি ‘পাগলামি’ও নাকি করবেন বর্ষীয়ান নেতা! সম্প্রতি তাঁর উপরে হওয়া হামলার উল্লেখ করে ট্রিপের দাবি, ইউরেনাস ‘মধ্য-স্বর্গে থাকায় ট্রাম্পের ক্যারিয়ারে অনিশ্চয়তাও রয়েছে।

নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষীর স্পষ্ট ভবিষ্যদ্বাণী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

মূলত বাইডেনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান ৪০ বছর বয়সী অ্যামি ট্রিপ। তিনি বাইডেনের সরে দাঁড়ানোর যে তারিখ বলেছিলেন কাকতালীয়ভাবে ওই তারিখেই বাইডেন ঘোষণা দেন যে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। এমনি কি ২১ জুলাই সিদ্ধান্ত জানাবেন, সেটিও বলে দেন ট্রিপ। 
আর তাই-ই হয়েছে। সেই সঙ্গেই তিনি বলেছেন, বাইডেনের সূর্যে রয়েছে প্লুটো। ফলে, আগামী দিনে তাঁর শারীরিক জটিলতা আরও বাড়বে। ক্রমশই তা আরও খারাপ হবে। এর আগে কমলা হ্যারিস সম্পর্কেও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই বিষয়টিও এক রকম মিলেই গিয়েছে। 

কমলা হ্যারিসই যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তা এখন নিশ্চিত। ২০২০ সালেই নাকি তা বলে দিয়েছিলেন অ্যামি ট্রিপ। তিনিও বলেছেন আগস্টে নাকি আমেরিকার রাজনৈতিক জগতে আরও অস্থিরতা তৈরি হবে। 

বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপরে যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক জরিপ। দেখা গেছে, এক  জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। রয়টার্স-ইপসস জরিপ জানিয়েছে, এখনই ভোট হলে ট্রাম্প পাবেন ৪২ শতাংশ ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট ৪৪ শতাংশ। 

ফলে হোয়াইট হাউস দখলে রিপাবলিকান-ডেমোক্র্যাটদের লড়াই যে তীব্র হতে চলেছে, সে ব্যাপারে এখন অনেকটাই নিশ্চিত। কিন্তু, জ্যোতিষী অ্যামি ট্রিপের ভবিষ্যদ্বাণী যদি সত্যি সত্যি আবারও মিলে যায়, তাহলে শেষ হাসি দেখা যাবে এই মুহূর্তে রিপাবলিকানদের নেতা ডোনাল্ড ট্রাম্পের মুখেই। 

একাত্তর/এসি
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর