হানিয়ার মৃত্যুর বদলা নেবে হামাস-ইরান-তুরস্ক

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর নতুন করে আগুনের ফুলকি ছুটেছে মধ্যপ্রাচ্যে। এই হত্যাকাণ্ডই অতীতের তুলনায় মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের সবচেয়ে কাছে টেনে নিয়ে এনেছে। এরইমধ্যে কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে হামাস।

সাধারণত এক্সিস অব রেসিট্যান্স বা প্রতিরোধের অক্ষ বলে পরিচিত শক্তি হামাস, হিজবুল্লাহ এবং হুতিরা যা করে, তার লক্ষ্য থাকেই একদিকেই। গাজায় ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের পর একযোগে ছায়া যুদ্ধ চালাচ্ছিলো সব পক্ষ। হানিয়ার মৃত্যুর তা আরও জোরদার হবে। ঝাঁপিয়ে পড়বে ইসরাইলের বিরুদ্ধে।

এরই মধ্যে মুখ খুলেছে ইসমাইল হানিয়ার সংগঠন হামাস। বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। এটি একটি জিহাদ। এতে বিজয় হবে, নয়তো শহীদ হতে হবে।

হুঙ্কার ছেড়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে।

হানিয়া হত্যার তীব্র সমালোচনা করেছে তুরস্কও। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে ইসরাইলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন, হানিয়া হত্যাকাণ্ড বর্তমানে মধ্যপ্রাচ্যকে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে।

এটি লেবাননের ঘটনাপ্রবাহেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টার কম সময়ে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা।

 

এআরএস
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর