হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, প্রতিশোধের ডাক

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৭:৫০ পিএম

সন্ত্রাসী হামলায় নিহত ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার শেষ বিদায়ে তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে। ইরানের রাজধানী শহরে অনুষ্ঠিত এই শোকযাত্রায় অংশ নিয়েছেন লাখো মানুষ।

বৃহস্পতিবার তেহরান বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু শাবান নামে পরিচিত তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে হানিয়া ও তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান খামেনিসহ দেশ-বিদেশের নেতারা।

পরে হানিয়ার মরদেহ শহরের আজাদি (স্বাধীনতা) স্কয়ারের দিকে নেয়া হয়। এসময় তেহরানের রাস্তায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ শোক মিছিল দেখা যায়। শোক প্রকাশের পাশাপাশি মিছিল থেকে হানিয়া হত্যার প্রতিশোধ দাবি করে স্লোগান দেন ইরানিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দাফনের জন্য হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হবে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন হামাস প্রধান।

জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরাইলি সরকার মরিয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, তেল আবিব সরকারের অপরাধের মূলে রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার ক্ষেত্রে তার অক্ষমতা। ইসরাইল যদি মনে করে যে প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যবস্তু করলে এই অঞ্চলে চলমান পরিস্থিতির উপর প্রভাব ফেলবে তবে তারা একটি "কৌশলগত ভুল" করবে।

বর্ণবাদী ইসরাইল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘হিট অ্যান্ড রান’ যুগের অবসান হয়েছে উল্লেখ করে কালিবফ বলেন, সঠিক জায়গায় এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানানো আমাদের কর্তব্য।

ইরানি স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ইসরাইলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য 'চড়া মূল্য' দিতে হবে।

এদিকে বুধবার হামাস প্রধানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, হানিয়াকে হত্যার অপরাধে দখলদার ইসরাইলকে কঠিন জবাব দেয়া হবে। হামাস প্রধানের রক্তের বদলা নেয়া আমাদের দায়িত্ব বলে মনে করি।

ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন।

শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না জানিয়ে খামেনি বলেন, এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য তার রক্তের বদলা নেয়া আমাদের দায়িত্ব বলে মনে করি।

 হামাস প্রধান ইসমাইল হানিয়া।

তবে হানিয়া হত্যার ষড়যন্ত্রের বিষয়ে এখনও বিস্তারিত খবর জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং ওয়াশিংটনে জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সূত্রগুলো।

এর আগে স্থানীয় সময় বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত হন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বরাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে ও প্রেসটিভি জানায়, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালায় ইসরাইল। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন।

ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা ও আগ্রাসন শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এরই ধারাবাহিকতায় হানিয়াকে হত্যা করে ইসরাইল।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড, গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, এমনকি ইরাকের সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন আইআরআই এ হত্যার নিন্দা জানিয়ে ইসরাইলে হামলার হুমকি দিয়েছে।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর