ভারতের তেলঙ্গানায় ময়ূরের মাংস রান্নার ভিডিও ইউটিউবে পোস্ট করায় এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে।
কোডম প্রণয় কুমার নামের ওই ইউটিউবারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এরইমধ্যে অভিযুক্ত ইউটিউবারের চ্যানেল থেকে ভিডিওটি সরিয়েও নেয়া হয়েছে।
সিরসিল্লার পুলিশ সুপার (এসপি) অখিল মহাজন বলেছেন, ওই ইউটিউবারের মতো অন্য কেউ যদি এ ধরনের কাজে জড়িয়ে থাকে তার বিরুদ্ধেও একি ব্যবস্থা নেয়া হবে। ময়ূর ভারতের জাতীয় পাখি।
তবে কুমারের রান্না করা মাংস ময়ূরেরই কি না তা পরীক্ষার জন্য রক্তের নমুনা এবং রান্না করা মাংসের কিছুটা নিয়ে গিয়েছেন বন অধিদপ্তরের কর্মীরা।
ভিয়েনায় টেইলর সুইফটের তিন কনসার্ট বাতিল