বামপন্থি জোটকে সরকার গড়তে ডাকবেন না মাক্রোঁ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০:০৭ এএম

ফ্রান্সে বামপন্থি জোট সরকার গঠন করতে চাইলেও তা খারিজ করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এখন ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চায় বামেরা।

ডয়চে ভেলের খবরে বলা হয়, সোমবার প্রেসিডেন্ট মাক্রোঁ জানিয়েছেন, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তিনি বামপন্থিদের সরকার গঠন করতে ডাকবেন না।

মাক্রোঁর এমন ঘোষণার পর পরই তার সমালোচনায় মুখর হয়ে ওঠেন বামপন্থিরা।

মাক্রোঁর যুক্তি, বামপন্থি সরকার স্থায়ী হবে না। বামপন্থিদের এই জোটে আছে লেফট ফ্রান্স আনবাউন্ড(এলএফআই), সোস্যালিস্ট, কমিউনিস্ট ও গ্রিনরা। এই জোটই গত নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল।

৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বামপন্থিরা পেয়েছিল ১৯০টি আসন, মাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোট পায় ১৬০টি আসন। দক্ষিণপন্থিরা ১৪০ আসন।

গ্রিন পার্টি মাক্রোঁর সমালোচনা করে বলেছে, তিনি ভোটের ফলাফলকে উপেক্ষা করছেন।

এলএফআই বলেছে, তারা ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায় কিনা তা খতিয়ে দেখছে।

বাম জোট দাবি করছে, তাদের সরকার গঠনের অধিকার আছে। কিন্তু মাক্রোঁর জোট এবং ডানপন্থিরা তাদের আটকাতে চাইছে। বামেরা সরকার গঠন করলে তারা একজোট হয়ে অনাস্থা প্রস্তাব এনে সরকারের পতন ঘটাবে।

এর জবাবে মাক্রোঁ বলেছেন, তিনি এমন একজন প্রধানমন্ত্রীকে বেছে নিতে চান না, যিনি পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করতে পারবেন না।

একাত্তর/আরএ
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর