মেক্সিকোতে অভিবাসী কাফেলায় গাড়ি ঢুকে নিহত তিন

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রগামী অভিবাসী কাফেলার মধ্যে দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ে কয়েকজনকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

এএফপি খবরে বলা হয়েছে, মেক্সিকোর ওক্সাকা রাজ্যের বৃহস্পতিবারের ওই ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।

জাতীয় অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিকারাগুয়ার এক পুরুষ ও এক কন্যা শিশু এবং ইকুয়েডরের এক নারী প্রাণ হারিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

সহিংসতা এবং দারিদ্রের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোতে ঢোকে। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী দেশ হওয়ায় সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া তুলনামূলকভাবে সহজ বলে দাবি তাদের।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর