পুতিনের গুপ্তচর তিমির মৃত্যু নিয়ে রহস্য!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোঝার সাধ্য যেন কারোই নেই। জনশ্রুতি আছে, মানুষতো বটেই, নিজের ব্যক্তিগত গুপ্তচর হিসেবে পুষতেন বিশালাকৃতির তিমিও। পুতিনের বিশেষ এই গুপ্তচরটি বেলুগা প্রজাতির। মানুষের সঙ্গে মিশতে অভ্যস্ত। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের অংশবিশেষ নিয়ে নরওয়েতে পুতিনের গুপ্তচরকে ডাকা হতো ভালদিমির। সামরিক উদ্দেশে ডলফিনসহ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের প্রশিক্ষণ দেওয়ার ইতিহাস আছে রাশিয়ার। তবে দু:সংবাদ হলো, পুতিনের কথিত এই গুপ্তচরের মরদেহ ভেসে উঠেছে নরওয়ের সমুদ্রে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বছরের পর বছর ধরে তিমির গতিবিধি অনুসরণ করছিলো মেরিন মাইন্ড নামের একটি সংগঠন। তবে সম্প্রতি ভালদিমিরের মরদেহ নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকা উপকূলে ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

তিমিটিকে খুঁজে পায় মেরিন মাইন্ড সংগঠন। তিমিটির মরদেহ পরীক্ষা-নিরীক্ষার জন্যে ভালদিমিরকে কাছের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ বছর আগে নরওয়ের জলসীমায় প্রথমবারের মতো পুতিনের গুপ্তচর তিমির উপস্থিতি শনাক্ত করা হয়। সেই সময় তিমিটির সাথে সেট করা ছিলো গোপ্রো ক্যামেরাও।

সেখানে লেখা ছিলো, সেন্ট পিটার্সবার্গের যন্ত্র’। এরপর থেকেই এটিকে পুতিনের গুপ্তচর তিমি বলে ধারণা করতে শুরু করেন অনেকেই। যদিও এই ধারণাকে একেবারে উড়িয়ে দেয়নি বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অতীতে এমন ঘটনা দেখা গেছে। যদিও ভালদিমির ব্যাপারে কোন উত্তর আসেনি রাশিয়া থেকে। 

মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড জানান, তিমিটির মৃত্যুর কারণ এখনো অজানা। শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিমির মরদেহ ঠান্ডা জায়গায় রাখা হয়েছে। তিমিটির বয়স প্রায় ১৫ বছর বলে ধারণা করা হচ্ছে। 

বেলুগা প্রজাতির তিমির জন্য এটা তেমন কোনো বয়স নয়। এই প্রজাতির তিমি ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে। ২০১৯ সালের এপ্রিলে ইনগোয়া দ্বীপের কাছে নরওয়ের নৌকাগুলোর কাছে প্রথম তিমিটিকে দেখা গিয়েছিল। এলাকাটির অবস্থান মুরমানস্ক থেকে প্রায় ৪১৫ কিলোমিটার দূরে। 

মুরমানস্কে রাশিয়ার উত্তর নৌবহরের অবস্থান। তিমিটি প্রথম দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে কেৌতুহলী হয়ে ওঠেন অনেকে। যার কারণ, ওই এলাকায় বেলুগা প্রজাতির তিমি সচরাচর দেখা যায় না। এ নিয়ে তদন্ত শুরু করেছিল নরওয়ের গোয়েন্দা সংস্থাও। 

রুশ সামরিক বাহিনী তিমিটিকে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করে সংস্থাটি। যদিও অতীতে রাশিয়ার দাবি করেছিল, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের গুপ্তচর হিসেবে ব্যবহার করে কোনো কর্মসূচি পরিচালনা করে না মস্কো।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর