চীনকে সাথে নিয়ে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু রাশিয়ার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপ। নতুন করে প্রস্তুতি নিচ্ছে দুই দেশই। এমন পরিস্থিতিতে রাশিয়া তার আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে। 'ওশান-২০২৪' নামের এ মহড়ায় যোগ দিয়েছে রাশিয়ার অন্যতম মিত্র দেশ চীন। 

ইরান ফ্রন্ট পেজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়া প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'ওশান-২০২৪' শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।  

পুতিন এক ভিডিও বার্তায় বলেন, এই মহড়ার উদ্দেশ হলো, রাশিয়ার নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা। পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। 

রাশিয়াকে অবশ্যই যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে উচ্চমানের নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এই মহড়ায় সেসব কাজে লাগানো হবে। 

চীনসহ ১৫টি দেশের প্রতিনিধিদেরও পর্যবেক্ষক হিসেবে মহড়ায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

এই মহড়ায় অংশ নিয়েছে, ৪০০টিরও বেশি যুদ্ধজাহাজ, একাধিক সাবমেরিন, সহায়ক জাহাজ, প্রায় ১২০টি উড়োজাহাজ এবং ৯০ হাজারের বেশি সামরিক কর্মী।

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভও উপস্থিত ছিলেন। 

এদিকে রাশিয়ার সাথে চীনের সামরিক বাহিনীও এই মহড়ায় অংশ নিয়েছে। 

রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকসান্দ্র মোইসেভ বলেছেন, পিপলস লিবারেশন আর্মির চারটি জাহাজ এবং ১৫টি বিমান মহড়ায় যোগ দিয়েছে।

আরবিএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর