হিজবুল্লাহর হামলায় ১৫ দখলদার সেনা হতাহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরাইলের ১৫ সেনা হতাহত হয়েছে। ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে এই হামলা চালায় হিজবুল্লাহ। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরাইলের আল-মার্জ সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে। 

হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, লেবানন থেকে ছোঁড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছে। 

নিহতরা হলেন- মেজর (অবস্থান) নেইল ফোরসি (৪৩)। তিনি "বারাম" আঞ্চলিক ব্রিগেডের ২৯৯ তম ব্যাটালিয়নের একজন লজিস্টিক কোম্পানি কমান্ডার। আর ২০ বছর বয়সী টোমার কেরেন ছিলেন গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সার্জেন্ট।

এর আগে লেবাননজুড়ে একযোগে পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় বুধবার দেশটিতে একযোগে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত ৩০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হন।

এসব বিস্ফোরণের পরিকল্পনা কয়েকমাস আগে থেকেই করা হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে হিজবুল্লাহ ও লেবাননের একাধিক সূত্র জানিয়েছে।

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের সন্ত্রাসী হামলার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করা হলেও এ বিষয়ে মুখ খোলেনি নেতানিয়াহু সরকার।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এসময় হিজবুল্লাহর শতাধিক রকেট লঞ্চার এবং একটি অস্ত্র গুদামে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লাগাতার হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এর জেরেই ইসরাইল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। 

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর