আফগান মিডিয়া প্রধানকে গুলি করে হত্যা

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৯:৫৬ এএম

আফগানিস্তান সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের প্রধান দাওয়া খান মীনপালকে গুলি করে হত্যা করেছে তালেবান। শুক্রবার দুপুরে কাবুলের একটি মসজিদের কাছে এই ঘটনা ঘটে।

তালেবান অবস্থানের উপর ক্রমাগত বিমান হামলার প্রতিরোধ নিতে গোষ্ঠিটি বেশ কিছু দিন ধরে আফগান সরকারের শীর্ষ কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়ে আসছিলো।

পর্যবেক্ষকদের ধারণা, সেই হুমকির ফলশ্রুতিতেই প্রাণ দিতে হলো আফগানিস্তানের গণমাধ্যম জগতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব মীনাপালকে। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মীরওয়াইস স্টানিকজাই এক বিবৃতিতে মিডিয়া প্রধানের নিহত হবার খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ভাগ্যবশত, বর্বর সন্ত্রাসবাদীরা আবার একটি কাপুরুষোচিত কাজ করেছে এবং একজন দেশপ্রেমিক আফগানকে শহীদ করেছে।

আফগানিস্তান সরকারের সংবাদ মাধ্যম ও তথ্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রেসিডেন্ট আশরফ গনির মুখপাত্র হিসেবেও কাজ করতেন প্রয়াত দাওয়া খান মীনাপাল।

২০১৫ সালে কান্দাহার সরকারের সংবাদ মাধ্যম ও তথ্য বিভাগের প্রধান হিসেবে কাজ করেন মীনাপাল। এরপর ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্টের মুখপাত্র হিসেবে কাজ করেন তিনি।

এরপর তিনি তথ্য বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নেন। তার বাড়ি দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশে। কাবুল বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন তিনি।

এই মৃত্যুর দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদ মাধ্যমে একটি বার্তা পাঠিয়ে বলেছেন, তালিবান মুজাহিদিনদের এক বিশেষ হামলায় নিহত হয়েছেন মীনপাল।

আফগানিস্তানে দীর্ঘ দুই দশক ধরে তালcবানদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে চলছে। মে মাস থেকে মার্কিন ও অন্যান্য বিদেশী বাহিনী আফগান ছেড়ে যেতে শুরু করার পর থেকে দুই পক্ষের এই সংঘর্ষ আরও বেড়েছে।

তালেবান এরিমধ্যে আফগানিস্তানের গ্রামাঞ্চলের একটা বড় অংশ দখল করে নিয়েছে। এখন তারা বেশ কয়েকটি বড় শহরে আফগান বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

এই লড়াই ছড়িয়েছে রাজধানী কাবুলেও। শুক্রবার সেখানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর আসছে। এর মধ্যেই মীনাপলের নিহতের খবর এলো।

আরও পড়ুন: গোপন কথাটি আর থাকছে না ‘গোপন’

গেলো ১৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত তালেবান হামলায় প্রায় চার হাজার সরকারি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন সাত হাজারের বেশি। বন্দি করেছে আরো ষোলশ’ জনকে।

অন্যদিকে, তালেবান হামলা গোটা দেশটিকে দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জখম হয়েছেন দুই আরো বেশি।


একাত্তর/আরএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর