বিশ্বে ৯৫ হাজার করোনা রোগীর অবস্থা গুরুতর

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৩:১১ পিএম

বিশ্বব্যাপী করোনায় সংক্রমিত হওয়ার পর চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৬২ লাখ ৫ হাজার ৯৬২ জন। এর মধ্যে ০ দশমিক ৬ শতাংশের অবস্থা গুরুতর। যা সংখ্যার হিসেবে ৯৫ হাজার ৪১৮ জন। স্বাভাবিকভাবে চিকিৎসা নিচ্ছেন বাকি ১ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫৪৪ জন। শতাংশের হিসেবে ৯৯ দশমিক ৪ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার (৭ আগস্ট) সকালের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৬৮১ জনের।

বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৬২১ জন। এর মধ্যে এরিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৭৮ জন।

ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩২ হাজার ৬৪১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। দেশটিতে এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৪ কোটি ২৮ লাখ ৯১ হাজার ৮৪৭টি।

সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৪০১ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৮৬১ জন।

আরও পড়ুন: গণটিকাদান কর্মসূচি শুরু

শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৮০৭ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৮ হাজার ৭৪৬ জন।

ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইতালি।


একাত্তর/আরএ

লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর