আরজি কর মামলায় সুপ্রিমকোর্টে শুনানি যা হলো

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:৪৬ এএম

পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কাণ্ডকে ঘিরে আন্দোলন আপাতত থেমেছে। সবশেষ জুনিয়র চিকিৎকরা তাদের অবস্থান কর্মসূচি পুরোপুরি তুলে নিয়ে কর্মস্থলে ফিরে গেছে। তবে রাজপথের আন্দোলন থেমে গেলেও আরজি কর হাসপাতালে একটি নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা গড়িয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোটে। সেখানে চলছে মামলার শুনানি।

সোমবার স্থানীয় সময় দুপুরে শুনানি শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। শুনানির এক পর্যায়ে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত পশ্চিমবঙ্গের চিকিৎসকরা কাজে ফেরার পর হাসপাতালে সব ধরনের পরিষেবা দিচ্ছেন কি না। এ সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছে।

সোমবার রাজ্যের পক্ষ থেকে জানানো হয় জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন কিন্তু অন্যান্য বিভাগের পরিষেবা দিচ্ছেন না। আর, জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, এই তথ্য ঠিক নয়। প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, কেন শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবার কথা বলা হচ্ছে। এর উত্তরে আইনজীবী জয়সিংহ জানান, প্রয়োজনীয় পরিষেবা মধ্যে বহির্বিভাগ পড়ে না। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে এটা ঠিক নয়। রোগীদের সব ধরনের পরিষেবা দেওয়া উচিৎ।

জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে নেয়ার পর জরুরি পরিষেবা দেয়ার কাজে ফিরেছিলেন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তাসহ একাধিক দাবি আগেই জানিয়েছিলেন তারা। একই সঙ্গে জানিয়েছিলেন সে বিষয়ে রাজ্য তার প্রতিশ্রুতি পালন করে কি না, দেখে তারা তাদের পরের পদক্ষেপ নির্ধারণ করবেন।

সম্প্রতি কলকাতার সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হেনস্থারও অভিযোগ উঠেছে, যার জেরে ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন। তারই মাঝে সোমবার শীর্ষ আদালতে শুনানি ছিল আরজি কর মামলার।

শুনানিতে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিতে রাজ্যের কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে জানতে চায় সুপ্রিমকোর্ট। রাজ্যের দেয়া রিপোর্ট আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। এরপর সব হাসপাতালে সিসিটিভি লাগানো এবং অন্যান্য কাজের জন্য সময়সীমা বেঁধে দেয় সুপ্রিমকোর্ট।

পরের শুনানির দিন ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়া সম্ভব কি না, রাজ্য কৌসুলি তুষার মেহতাকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। ন্যাশনাল টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই বলে জানান জয়সিংহ। এই বিষয়ে ইমেইল করে আবেদন জানানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি।

 

এআর
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর