উপগ্রহ চিত্রে ধরা ইসরাইল, ধ্বংস ২০ যুদ্ধবিমান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম

ইসরাইল যতই অস্বীকার করুক ইরানের প্রায় দুইশ’ ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত ইসরাইলের সামরিক স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের তিনটি বিমান ঘাঁটি। এমনই এক চাঞ্চল্যকর স্যাটেলাইট চিত্র ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ইসরাইলের তিনটি বিমানঘাটিতে যুদ্ধবিমান রাখার হ্যাংগারগুলো শক্তিশালী কোন কিছুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব হ্যাঙ্গারে রাখা ছিলো ইসরাইলের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান।  এগুলো হলো মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-১৫ সুপার ঈগল। এসব বিমানের এক একটির দাম মিলিয়ন মিলিয়ন ডলার। অত্যন্ত স্পর্শকাতর এসব বিমান ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছে থেকে পেয়েছিলো।

বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইসরাইলের অন্তত ২০ যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানি মিসাইলের আঘাতে। ইসরাইলের ঘাঁটি নেভাতিম, হেটজারিম এবং তেলনৌফে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইল ক্ষয়ক্ষতির ব্যাপারে সেন্সরশিপ দিলেও প্রকাশ হয়ে গেছে বিমানঘাঁটির ছবি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা বেশ কিছু ছবিতে দেখা গেছে দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র।

ইরানের ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই নাকি ধ্বংস করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনী। তাহলে স্যাটেলাইট ছবিতে কীভাবে এতো ক্ষতির চিত্র ফুটে উঠেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে নেভাতিম বিমানঘাঁটির পুরো হ্যাঙ্গারই ধ্বংস করে ফেলেছে ইরানি মিসাইল।

উপগ্রহের তোলা ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, নেভাতিম বিমানঘাঁটির একটি এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে। যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমানঘাঁটির প্রধান রানওয়ের কাছে। ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপ।

ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির একটি নেভাতিম। এই বিমানঘাঁটিতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাখতো ইসরাইল। এফ-৩৫ যুদ্ধবিমান ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্রের দেওয়া। স্যাটেলাইট ছবির পাশাপাশি প্রকাশিত হচ্ছে ভিডিও ফুটেজও। সেখানে দেখা গেছে, দখলকৃত অঞ্চলের ভেতরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়েছে।

এর আগে গেল এপ্রিলে ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেবারও নেভাতিম বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছিল। গত মাসের শেষ দিকে লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরাইল।

হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ এবং ইসরাইলি বর্বরতা রুখতে তেল আবিবে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। এমনকি আবারও কোনো আঘাত আসলে সেটির জবাব দিতেও প্রস্তুত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

 

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর