আফগানিস্তানে বোমা হামলায় বিমান বাহিনীর পাইলট নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১১:৫৯ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় আফগান বিমান বাহিনীর এক পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার (৭ আগস্ট) এ হামলায় নিহত পাইলটের নাম হামিদউল্লাহ আজিমী। এ ঘটনায় আরও পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। 

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, আজিমীর গাড়িতে লাগানো একটি বোমা বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। 

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। 

এদিকে, যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত আফগান পাইলটদের টার্গেট করে অভিযান চালানোর কথা স্বীকার করেছে তালেবান। 

আরও পড়ুন: আফগান মিডিয়া প্রধানকে গুলি করে হত্যা 

মার্কিন এবং ন্যাটো কর্মকর্তাদের ধারণা, যেহেতু তালেবানের নিজস্ব বিমান বাহিনী নেই, তাই আফগান বিমান বাহিনীর পাইলটদের সরানোর মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে সমতা আনতে চাইছে।  

গত শুক্রবার (৬ আগস্ট) তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ দখল করে নেয়। গত কয়েক বছরে এটি তালেবানের দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী। 

সেদিন দুপুরেই আফগানিস্তান সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের প্রধান দাওয়া খান মীনপালকে গুলি করে হত্যা করে তারা। 

এরপর শনিবার (৭ আগস্ট) তারা জাওযান প্রদেশের রাজধানী শেবেরগান শহরও দখলে নিয়ে নেয় বলে নিশ্চিত করেছেন শহরটির ডেপুটি গভর্নর। 


ছবি: আলজাজিরা 

একাত্ত্র/এসজে 

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন টানটান উত্তেজনা, তখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বোমা ফাটিয়েছে সিবিএস নিউজ। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন...
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের হাইফা বন্দর এবং একাধিক সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর