ইরানের কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানি নিখোঁজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম

ইরানের অভিজাত কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে বৈরুতে ইসরাইলি হামলার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হবার পর তিনি লেবাননে গিয়েছিলেন। সোমবার রয়টার্স এ তথ্য দিয়েছে।

ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, গত মাসে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর নেতা নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননে গিয়েছিলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। গত সপ্তাহের শেষ দিকে বৈরুতে ইসরাইলের সেই হামলার পর থেকে কানির খোঁজ পাওয়া যাচ্ছে না।

একজন কর্মকর্তা বলেছেন, লেবাননে যাওয়ার পর কানি বৈরুতের দক্ষিণ শহরতলীতে ছিলেন, যা দাহিয়েহ নামে পরিচিত। গত সপ্তাহে হিজবুল্লাহর সিনিয়র নেতা হাশেম সাফিউদ্দীনকে লক্ষ্য করে সেখানে ইসরাইল হামলা করেছে বলে জানা গেছে। কানি সেখানে সাফিউদ্দীনের সাথে দেখা করছিলেন না।

হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা হামলার পর সাফিউদ্দীনের সন্ধানে সামনে অগ্রসর হতে দিচ্ছে না ইসরায়েল। কর্মকর্তারা বলেছেন, অনুসন্ধান শেষ হলেই কেবল সাফিউদ্দীনের ভাগ্যে কী ঘটেছে তা ঘোষণা করবে হিজবুল্লাহ।

সাফিউদ্দীন একটি বাঙ্কারে হিজবুল্লাহ নেতাদের বৈঠক করছিলেন। সে সময় বিমান হামলার ঘটনা ঘটে। তবে ইরানের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসমাইল কানি সেখানে সাফিউদ্দীনের সঙ্গে ছিলেন না। ইরানি কর্মকর্তা বলেন, ইরান এবং হিজবুল্লাহ কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি।

দ্বিতীয় ইরানি কর্মকর্তা জানান, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর কানি লেবাননে গিয়েছিলেন এবং সফিউদ্দীনের বিরুদ্ধে হামলার পর থেকে ইরানি কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। কানির বিষয়ে জানতে চাইলে ইসরাইল সামরিক বাহিনী জানিয়েছে, হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে।

প্রসঙ্গত, ইরাকে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুর পর ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইসমাইল কানি। অন্যদিকে, সাফিউদ্দীনকে নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিলো।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর