পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ১৬

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।  

দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিম উপজাতিদের মধ্যে কয়েক মাস ধরে চলা বিরতিহীন সংঘর্ষের জেরে স্থানীয় সময় শনিবার হতাহতের এ ঘটনা ঘটে। 

নাম প্রকাশ না করার শর্তে কুররাম প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার আধাসামরিক সেনাদের নিরাপত্তায় সুন্নিদের একটি দল কুররাম জেলা ভ্রমণের সময় এ হামলার ঘটনা ঘটে। এসময় তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হন। 

তিনি আরও জানান, এসময় হামলাকারীদের লক্ষ্য করে সীমান্ত পুলিশ পাল্টা আক্রমণ চালালে দুই হামলাকারী ঘটনাস্থলে নিহত হন। তবে হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। 

ওই কর্মকর্তার দাবি, সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ হামলা হয়েছে। সাম্প্রদায়িক দ্বন্দ্বের জেরে গত দুই দশক ধরে অঞ্চলটি নানা সংকটে জর্জরিত। 

এর আগে গেলো জুলাই এবং সেপ্টেম্বর মাসের সংঘর্ষে একই অঞ্চলে কয়েক ডজন লোক নিহত হয়েছেন। 

খাইবার পাখতুনখোয়ার কর্মকর্তারা বলছেন, স্থানীয় উপজাতিদের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও পাকিস্তানে উপজাতি ও পারিবারিক কলহ সাধারণ ঘটনা।

সুন্নি মুসলিম প্রধান দেশ পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের লোকরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন।

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর