আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে সংকটে ব্রিটেনের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ভিসা সুবিধা বাতিল করায় দেউলিয়া হবার পথে ব্রিটেনের প্রায় ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়। ব্রিটেনের অর্থনীতিতে প্রতি বছর ৪২ বিলিয়ন পাউন্ড যুক্ত করা এই শিল্পকে বাঁচাতে হলে, বিতর্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছে ব্রিটেনে ১৪০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটিস ইউকে।

তাদের দাবি, ভিসা নীতির কারণে ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণের প্রবণতা ও আগ্রহ কমছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।

অফিস ফর স্টুডেন্টসের প্রতিবেদন বলছে, পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ব্রিটেনের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় ভয়াবহ আর্থিক সংকটে পড়তে যাচ্ছে। ব্রিটেনের অভিবাসন কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালে ব্রিটেন শিক্ষার্থীদের পরিবারের ভিসা আবেদনের হার কমেছে প্রায় ৯০ শতাংশ।

ইতিপূর্বে গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা স্পাউস বা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে আসার সুযোগ পেতেন, নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট লেভেল ও রিসার্চ ডিগ্রির শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনার সুযোগ পাচ্ছে।

ব্রিটেনের ১৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটিস ইউকে বলছে, হোম অফিসের ভিসা নীতি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হুমকির মুখে পড়েছে।

ব্রিটেনে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য বলছে, ২০২২ সালে ব্রিটেনে প্রায় ৬ লাখ ৮০ হাজার শিক্ষার্থী ভর্তি হলেও মার্চ ২০২৪ এ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৭ হাজারে।

যুক্তরাজ্যের অভিবাসন বিশেষজ্ঞ ব্যারিস্টার সঞ্জয় রায় বলেন, আমি মনে করি হোম অফিসের এই সিদ্ধান্ত অমানবিক, এক জন শিক্ষার্থীকে এই দেশে পড়াশোনার জন্য চার থেকে পাঁচ বছর থাকতে হয়, পৃথিবীর কোন দেশ শিক্ষাগ্রহণের সময় তাদের পরিবারকে দূরে রাখে না, আমি মনে করি হোম অফিসের মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।

এ এইচ জেড এসোসিয়েটস ইউকের প্রধান নির্বাহী বেঞ্জামিন বিলভারস্টোন এ বিষয়ে বলেন, আমার ছোট দুটো বাচ্চা আছে, আমি যদি স্টুডেন্ট হিসেবে যুক্তরাজ্যে পড়তে আসি তখন আমি আমার সন্তানদের বাড়িতে বন্দী করে আসবো না, আমি তাদের সাথে নিয়েই যুক্তরাজ্যে পড়তে আসতে চাইবো। আমি মনে করি যুক্তরাজ্য সরকারের এই ভিসা নীতি পুনর্বিবেচনা করা উচিত।

যুক্তরাজ্যের লিডস বেকেড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর পিটার স্লি ও অনেকটাই একই ধরনের মত দেন। তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যে সকল শিক্ষার্থীরা ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছে তাদেরকে বৈধ অভিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া উচিত।

 

একাত্তর/আরএ
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ইরানের শিক্ষা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন-ইসরাইলি জোটের ধারাবাহিক হামলার অংশ হিসেবে এবার আক্রান্ত হয়েছে তেহরানের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি’।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর