একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটেই চলছে ভারতে। কিছু দিন আগেই নিজের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়ে খবরের শিরোনাম হয়েছিলেন দেশটির গুজরাট রাজ্যের এক বাসিন্দা। এবার রাজস্থানে শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগ মুহূর্তে এক ব্যক্তির জীবিত হয়ে উঠার ঘটনা শিরোনাম হলো।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গেলো বৃহস্পতিবার রাজস্থানের ঝুনঝুনু জেলার বিডিকে হাসপাতালে ২৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী যুবক রোহিতাশকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এরপর তার মরদেহ মর্গ থেকে চিতায় নিয়ে যাওয়া হয়েছিল।
শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগ মুহূর্তে হঠাৎ করেই তার শ্বাসপ্রশ্বাস শুরু হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় সবাই সবাই হয়ে পড়লেও দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার আবার চিকিৎসা শুরু হয়। পরের দিন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট তিন চিকিৎসককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।
ঝুনঝুনু জেলার বাগাদে মা সেবা সংস্থানের আশ্রয় কেন্দ্রেই থাকতেন রোহিতাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ভগবান দাস খেতান (বিডিকে) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়, যা জেলা সবচেয়ে বড় সরকারি হাসপাতাল।
হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তার দেহ মর্গে পাঠিয়ে দেন, যেখানে দুই ঘণ্টা তাকে একটি ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় শ্মশানে যখন তার দেহাগ্নির প্রস্তুতি চলছিলো, সেখানে উপস্থিত সবাই রোহিতাশের দেহে নড়াচড়া দেখতে পায়।
শ্মশানে উপস্থিত সবাই বুঝতে পারেন রোহিতাশ এখনও বেঁচে আছেন। পরে তাকে দ্রুত বিডিকে হাসপাতালে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এসএমএস হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা সত্ত্বেও, ১২ ঘণ্টা পর রোহিতাশ মারা যান।
ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন