ভিক্ষা দিলেই মামলা, সঙ্গে জরিমানাও

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

ভারতজুড়ে বিভিন্ন শহরের মধ্যে এখন চলছে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিযোগিতা। আর এই লড়াইয়ে এগিয়ে আছে দেশটির পরিচ্ছন্ন শহর হিসাবে পরিচিতি ইন্দোর। সেই শহর এখন পরিকল্পনা করছে, শহরকে ভিক্ষুকমুক্ত রাখার। এজন্য অভিনব এক আইন করতে যাচ্ছে শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন বছরের শুরুর দিন, অর্থাৎ এক জানুয়ারি থেকে ইন্দোর জেলা প্রশাসন নতুন এক আইন জারি করতে যাচ্ছেন। ভিক্ষুক দেখা মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর যারা ভিক্ষা দেবেন তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে।

জেলা শাসক আশিষ সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, জেলা প্রশাসন ইতিমধ্যেই ইন্দোরে ভিক্ষা নিষিদ্ধ করার আদেশ জারি করেছে। শহরে ভিক্ষার বিরুদ্ধে প্রশাসন প্রচার চালাবে এই বছরের শেষ দিন পর্যন্ত। নতুন বছরে কার্যকরী হবে নতুন নিয়ম; এসব নিয়ম পালনে কড়াকড়িও আরোপ করা হবে।

নগরবাসীকে সতর্ক করে তিনি আরও জানিয়েছেন, এক জানুয়ারি থেকে কেউ ভিক্ষুকদের টাকা দিলে, তাকে পড়তে হবে সমস্যায়। তার বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শহরের সব বাসিন্দাদের তিনি ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন।

উল্লেখ্য, ইন্দোর জেলা প্রশাসন শহরের রাস্তাগুলোকে ভিক্ষুকমুক্ত করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য চলছে কাজ।

ভারতের ১০ শহরে এই পাইলট প্রকল্পের কাজ চলছে। শহরগুলো হল-দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দারাবাদ, ইন্দোর, লক্ষ্মৌ, মুম্বাই, নাগপুর, পাটনা এবং আহমেদাবাদ। ইন্দোরে ভিক্ষা বিরোধী প্রচার চালানোর সময় বেশ চমকপ্রদ কিছু তথ্য সামনে এসেছে বলেও দাবি প্রশাসনের।

যেমন কোনও ভিক্ষুকের রয়েছে বড় পাকা বাড়ি, কারও ছেলে কাজ করেন ব্যাংকে। কেউ বা অন্য শহরে গিয়ে ওঠেন বিলাসবহুল হোটেলে।

ভিক্ষাবৃত্তির নাম শুনলে ভিক্ষুকের দৈন দশার কথাই সাধারণত খেয়াল হয় সকলের। কিন্তু ভিক্ষাবৃত্তি করেও যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়, তাও করে দেখিয়েছেন একজন। মুম্বাইয়ের ভরত জৈন।

তার সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। মুম্বাইয়ে ১.৪ কোটি টাকার দু’টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থানে এলাকায় আরও দু' টি দোকান রয়েছে। যেখান থেকে মাসিক ৬০ হাজার টাকা ভাড়া পান।

এআরএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর