ইয়েমেন বড় ধরনের মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় কমপক্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরো শতাধিক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার জন্য হুথিদের ওপর হামলা চালানো হবে। 

তার এমন সতর্কতার পরই ইয়েমেনে বিমান হামলা চালানো হয়। এসব হামলার জবাব দেয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরান ও হামাস। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাজধানী সানা ও সাদা শহরে মার্কিন বিমানগুলো আঘাত হানে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। মূলত গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।গাজা ভূখণ্ডে ইসরাইলি অবরোধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।
গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। 

আল জাজিরা বলছে, মার্কিন বাহিনী রাতভর ইয়েমেনে প্রায় ৪০টি অভিযান চালিয়েছে। যার বেশিরভাগই হয়েছে সানার উত্তরে সাদা প্রদেশে। সাদায় প্রায় ১২টি অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেছেন, ইয়েমেনে মার্কিন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, জাহাজে হামলা বন্ধ না হলে ‘ভয়ংকর পরিণতি’ ঘটতে পারে। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের অর্থায়নে হুথিরা যুক্তরাষ্ট্রের বিমা্নে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সেনা আর মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে। 

হামলার যথাযত জবাব দেয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথি বলেছে, রাজধানী সানায় আবাসিক এলাকায় ‘বিদ্বেষপূর্ণ’ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী। 

তবে এটা বোঝা যাচ্ছে যে শনিবারের হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেয়নি। বরং দেশটি যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহের মাধ্যমে নিয়মিত সহায়তা করে আসছে।

এদিকে, ইয়েমেনের আল মাসিরাহ টিভি দেশটির রাজধানী সানা এবং সাদা শহরে নতুন করে ইসরাইলি হামলার খবর দিয়েছে। হুথিদের সহযোগী এই চ্যানেলটি জানিয়েছে, সাদায় হামলায় সেখানে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলার নিন্দা জানিয়েছে, ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালিয়েছিল হুথি গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই হামলার পর গোষ্ঠীটি জানিয়েছে, তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দেবে।

একাত্তর/এসি
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর