তেল স্থাপনায় হামলার পর এবার সৌদির গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইয়েমেনের

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এর আগে সৌদির তেল স্থাপনায় হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পক্ষের সংঘাত নতুন মাত্রা পায়।

বুধবার (২৯ জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি দাবি করেন, ভোরে দেশটির সাদা প্রদেশের আকাশে শত্রুতামূলক অভিযান চালানোর সময় সৌদি আরবের একটি 'কারিয়াল' গোয়েন্দা ড্রোন উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।

ইয়াহইয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনের জবাব দেওয়াকে তারা নিজেদের বৈধ অধিকার বলে মনে করে।

সাম্প্রতিক সময়ে দুই পক্ষের সংঘাত তীব্র হয়েছে। সৌদি বাহিনীর অভিযানের জবাবে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত বাহিনী সৌদির তেল স্থাপনা ও সমুদ্রে জাহাজ লক্ষ্য করে একাধিক হামলার দাবি করেছে।

এর আগে চলতি সপ্তাহে সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইকসহ কয়েকটি তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানায় সংবাদ সংস্থা ব্লুমবার্গ। পরে এসব হামলার দায় স্বীকার করে ইয়েমেন। 

তবে গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি কিংবা তেল স্থাপনায় হামলার বিষয়ে সৌদি আরব এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 

আরবিএস
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
সৌদি আরবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বাখাইতি।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়।
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর