পাকিস্তানি ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম

ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েই চলছে দিল্লি। ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে নয়াদিল্লির সরকার। 

ভারতের সরকারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর মোট গ্রাহক ছয় কোটি ৩০ লাখ।

পাকিস্তানের যেসব ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো হলো- ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিএনএন, উজাইর ক্রিকেট, জিও নিউজ, সামা স্পোর্টস, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ, রাজি নামা।

ভারতীয় সরকারি সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এসব ইউটিউব চ্যানেল প্রতিবেশীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে ভারত, তার সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক ও সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যান এবং ভুল তথ্য প্রচার করছিল।

ভারত থেকে কেউ এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলেই একটি বার্তা পাচ্ছেন। তাতে লেখা রয়েছে, জন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সরকারি আদেশের কারণে বর্তমানে এই কন্টেন্টটি দেখা যাচ্ছে না। 

‘কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে পাকিস্তান’, বিবিসি এমন একটি হেডলাইন করার পর ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে সতর্ক করেছে ভারত সরকার। এই হেডলাইনের প্রতিক্রিয়ায় বেশ কয়েকজন ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন যে এই হেডলাইন যেন বলছে, ‘ভারত পর্যটকদের হত্যা করেছে’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলা নিয়ে তাদের প্রতিবেদনের বিষয়ে ভারতীয়দের ‘তীব্র প্রতিক্রিয়া’ ভারত বিসিসির প্রধান জ্যাকি মার্টিনকে জানিয়ে দেওয়া হয়েছে। বিবিসি ‘সন্ত্রাসীদের’ ‘জঙ্গি’ হিসেবে উল্লেখ করায় তাদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর