ভারতের বিভিন্ন রাজ্যে বিরল প্রতিরক্ষা মহড়ার নির্দেশনা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:৩২ এএম

কাশ্মীরের পেহেলগামের হামলাকে ঘিরে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে বুধবার নিরাপত্তা মহড়া চালাতে বলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার (৫ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি তথ্য জানিয়েছে। গেলো কয়েক দিনে পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ভারত এই ব্যবস্থা নিল।

থেমে নেই সীমান্তে উত্তেজনাও। কাশ্মীর সীমান্তে রোববার ১১তম রাতে গোলাগুলি হয়েছে। সোমবার পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। শীর্ষ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে ‘ফাতাহ’ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

ভারত সবশেষ এ ধরনের মহড়া চালিয়েছে ১৯৭১ সালে। যখন ভারত-পাকিস্তান একই সময়ে দুই ফ্রন্টে যুদ্ধ করেছিল। মূলত প্রতিকূল আক্রমণের ক্ষেত্রে কার্যকর নাগরিক প্রতিরক্ষা নিশ্চিত করাতেই এই মহড়া চালাতে বলেছে কেন্দ্রীয় সরকার।

এনডিটিভি জানিয়েছে, যে সময় এ মহড়ার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, সেটি গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ভারতে বিরল। পাশাপাশি সীমান্তে অতিরিক্ত ১৭ হাজার বিএসএফ সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে ভারত। এর একটি বড় অংশই থাকবে পাকিস্তান সীমান্তে।

এরইমধ্যে, পাঞ্জাবে ক্যান্টোমেন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে চালানো হয়েছে মহড়া। বিদ্যমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নের প্রস্তুতি এবং কার্যকারিতা নিশ্চিত করা্ই ছিল এর লক্ষ্য।

এদিকে, এদিন পেহেলগাম হামলার প্রতিক্রিয়া নয়াদিল্লি কীভাবে জানাবে তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। তবে, সেখানে কী সিদ্ধান্ত হয়েছে তা জানায়নি ভারতের গণমাধ্যম।

গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করলে তারা তা অস্বীকার করছে। এ অবস্থায় সম্ভাব্য হামলার বিষয়ে ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে পাকিস্তান পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে।

এআরএস
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। বিশেষ তরে ক্রেমলিনে গড়ে তোলা হয়েছে নিখুত নিরাপত্তা ব্যবস্থা। শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের...
বাবা আলী খামেনির হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ৫৬ বছর বয়সী এই নেতার জীবন রক্ষায় এবার মাঠে নেমেছে ইরানের সব থেকে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর