মাঝরাতে বাসভবন থেকে নিরাপদ স্থানে আসি প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং প্রধানমন্ত্রীকে অন্য একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে বিস্তারিত এখনও কিছু জানায়নি দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম স্কাই নিউজ এবং এসবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী বাসভবনটি ঘিরে ফেলে এবং এর ভেতরে ও আশপাশে চিরুনি অভিযান শুরু করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাঁকে তাৎক্ষণিকভাবে বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যম নাইন নিউজকে জানিয়েছেন, বাসভবনটিতে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়েছে। তবে দীর্ঘ অনুসন্ধানের পর সেখানে কোনো সন্দেহজনক বস্তু বা সরাসরি কোনো হুমকির অস্তিত্ব পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে, বর্তমানে সাধারণ জনগণ বা জনসাধারণের নিরাপত্তার ওপর কোনো বড় ধরনের হুমকি নেই। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আসার পর প্রধানমন্ত্রীর বাসভবন এলাকাটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

যদিও প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে তল্লাশিতে ক্ষতিকর কিছু না পাওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঠিক কী কারণে বা কী ধরনের সন্দেহ থেকে এই নিরাপত্তা অ্যালার্ট জারি করা হয়েছিল, তা তদন্তের স্বার্থে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃত্বের নিরাপত্তায় এমন কড়াকড়ি ব্যবস্থা গ্রহণের ঘটনাটি আন্তর্জাতিক মহলেও নজরে এসেছে। কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীকে সরিয়ে নেওয়া এবং বাসভবনটি সুরক্ষিত করা, অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বেরই প্রমাণ দেয়।

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর