এবার পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’

আপডেট : ১০ মে ২০২৫, ০৪:০৪ পিএম

ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উভয় দেশের সেনারা গোলাগুলি করেছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবরও। 

প্রতিদিনই তীব্র হচ্ছে ভারত ও পাকিস্তান দুই দেশের চলমান উত্তেজনা। সবশেষ শনিবার সকালে ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুড়িয়ে দেয় পাকিস্তান। ভারতের অপারেশন সিদুরের জবাবে অপারেশন বানিয়ান মারসুসের আওতায় এ হামলা চালায় ইসলামাবাদ। 

এর আগে ভোরের দিকেই ভারতের গুরুত্বপূর্ণ ১১টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানায় পাকিস্তান। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে শনিবার ভোরে অন্তত পাঁচ দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারপর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শহরটি। 

এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সিস্টেমও ক্ষেপণাস্ত্র চালিয়ে ধ্বংস করেছে পাক বিমান বাহিনী।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে। 

তিনি বলেন, ভারত পাকিস্তানে নতুন করে যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশিরভাগই আমাদের বিমান বাহিনী ধ্বংস করেছে। কিন্তু এসবের কোনটিতেই পাকিস্তান বিমান বাহিনীর কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

এদিকে পাকিস্তান ভারতীয় বিমানঘাঁটি লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছেন নয়াদিল্লি। ভারতীয় বিমানবাহিনী উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, পাকিস্তান ‘বেসামরিক এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে। 

তিনি আরও অভিযোগ করেন, পাক সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন ব্যবহার করছে এবং ভারী-ক্যালিবারের অস্ত্র দিয়ে আমাদের বিমানঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত ২৬টি স্থানে ড্রোন দেখা গেছে বলেও দাবি করেছে ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসবের বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে, এর মধ্যে একটি ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা যায়। 

শুক্রবার রাতেও কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসিতে ব্যাপক গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। এসময় ভারতের এক সেনা ও জম্মু-কাশ্মীর প্রশাসনের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার নিহত হন। 

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে প্রথম বারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের পদক্ষেপ নিশ্চিত...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ একাধিক বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান,...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর