পাকিস্তানের তিন বিমান ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা

আপডেট : ১০ মে ২০২৫, ১০:২০ এএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ একাধিক বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে  হামলার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি, আল-জাজিরার।

এর পর পাকিস্তান সরকার সমস্ত বেসামরিক এবং বাণিজ্যিক যানবাহনের জন্য দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী।

পাকিস্তানি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একাধিক ভিডিওতে দেখা গেছে, নুর খান বিমান ঘাঁটিতে বিশাল বিস্ফোরণের পর আগুন জ্বলছে। তবে ওই ভিডিগুলো এখনও যাচাই করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধারাবাহিক বিস্ফোরণের পরে মাটিতে সামরিক তৎপরতার ঝড় উঠেছে।

নূর খান বন্দর, যা পূর্বে চাকলালা বিমান ঘাঁটি নামে পরিচিত ছিল। এটি পাকিস্তানের সবচেয়ে সংবেদনশীল সামরিক কম্পাউন্ডগুলির মধ্যে একটি, যেখানে বিমান বাহিনীর অপারেশন এবং ভিআইপি পরিবহন ইউনিট উভয়ই অবস্থিত।

এদিকে ভারত পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করার কয়েক ঘণ্টা পরে শনিবার সকালে শ্রীনগরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে প্রথম বারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের পদক্ষেপ নিশ্চিত...
ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর