চীন সফরে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ১০ মে ২০২৫, ০৫:৪৪ পিএম

পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এএফপির খবরে বলা হয়, শনিবার (১০ মে) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে লুইজ ইনাসিও লুলা দা সিলভার এই রাষ্ট্রীয় সফরটি বুধবার পর্যন্ত চলবে।

দু’দেশের প্রেসিডেন্ট আগামী ১২ মে বেইজিংয়ে চীন এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাজ্যগুলোর ৩৩ সদস্যের ব্লক, কমিউনিটি অব ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস (সিইএলএসি)-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

২০২৩ সালের গোড়ার দিকে ক্ষমতায় আসার পর থেকে লুলা চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই সম্পর্ক উন্নত করার চেষ্টা করে আসছেন।

বেইজিং ব্রাজিলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জাতিসংঘের কমট্রেড ডাটাবেসের তথ্য অনুসারে, গত বছর চীনে দেশটির রপ্তানি ৯৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

একাত্তর/আরএ
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর