যুক্তরাজ্য ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৬ মে ২০২৫, ০৭:৩৮ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের এক সপ্তাহ পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে বৈঠক করেছেন।

এএফপির খবরে বলা হয়, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর এই সংঘাতে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিলো। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইসহাক দার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে ল্যামিকে স্বাগত জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তাদের সাক্ষাতের দৃশ্য দেখা গেছে।

গত সপ্তাহের সংঘর্ষের সময় যুক্তরাজ্যসহ একাধিক দেশ দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সে সময় বলেছিলেন, ব্রিটেন দুই দেশের সঙ্গে ‘জরুরি যোগাযোগ’ রক্ষা করছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল-জুবাইরও গত সপ্তাহে পৃথকভাবে ভারত ও পাকিস্তান সফর করে মধ্যস্থতার প্রস্তাব দেন।

একাত্তর/আরএ
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর