যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ২২ মে ২০২৫, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের এক জন নারী ও অন্য জন পুরুষ।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত চার জন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, এক ব্যক্তি গুলি চালিয়েছে। এতে এক নারী ও পুরুষ গুলিবিদ্ধ হয়। গুলি চালানো ব্যক্তি ‘ফ্রি ফিলিস্তিন’ বলে চিৎকার করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত এই হামলাকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের নিকৃষ্ট ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ইসরাইলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেয়ার পর আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি এক্সে বলেছেন, তিনি ঘটনাস্থলে। হতাহতের প্রতি তিনি প্রার্থনা কামনা করেছেন।

এছাড়া মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, আমরা এই বিকৃত অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনবো।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর