ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা বিস্তৃত?

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:২৮ পিএম

বিভিন্ন সময় বিদেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর নাম এসেছে। বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার কথা। ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রথমদিনেই ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এ ধরনের হামলা এটিই প্রথম নয়। 

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ইসরাইল কীভাবে তার শত্রুদের বিরুদ্ধে এত সফল অভিযান চালাতে পারে? ইসরাইলি গোয়েন্দা নেটওয়ার্ক কীভাবে কাজ করে? তাদের কী ধরনের সক্ষমতা রয়েছে? 

ইসরাইলি সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক ও গোপন তৎপরতা বহুদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন সময় বিদেশি ভূখণ্ডে পরিচালিত গুপ্ত হামলা, শীর্ষ নেতৃত্বের লক্ষ্যবস্তু হওয়া এবং পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু- সব কিছুর পেছনে রয়েছে ইসরাইলের অত্যাধুনিক গোয়েন্দা বাহিনীর ছায়া।

বিশ্লেষকরা মনে করে, এসব অভিযানের সফলতার পেছনে রয়েছে ইসরাইলের অত্যাধুনিক ও বহুস্তরের গোয়েন্দা কাঠামো। ইসরাইলের প্রধান দুটি গোয়েন্টা ইউনিটের একটি হচ্ছে মোসাদ। এটি ইসরাইলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয় ১৯৪৯ সালে। এই সংস্থার মূল কাজ বিদেশে গুপ্তচর নিয়োগ, শত্রু রাষ্ট্রে বিশেষ অভিযান চালানো ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলের স্বার্থ রক্ষা করা।

এরপরই নাম আসবে শাবাক বা শিন বেট। এই সংস্থাটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং গাজা ও পশ্চিম তীর থেকে আসা হুমকি প্রতিরোধে কাজ করে। শিন বেট নিজেকে অদৃশ্য ঢাল হিসেবে উল্লেখ করে।

ইসরাইলের সামরিক গোয়েন্দা শাখা- আমান। এতে রয়েছে কয়েকটি শক্তিশালী ইউনিট। যার মধ্যে অন্যতম হল ইউনিট ৮২০০। ইলেকট্রনিক নজরদারি, সাইবার গোয়েন্দা, তথ্য বিশ্লেষণ ও সাইবার যুদ্ধের জন্য এ্‌ই ইউনিট পরিচিত। এরাই ২০১০ সালে ইরানের পরমাণু স্থাপনায় স্টাক্সনেট ভাইরাস হামলা চালায় বলে দাবি করা হয়।

এছাড়া ৯৯০০ নামের আরেকটি ইউনিটের রয়েছে, স্যাটেলাইট, ড্রোন ও ভিডিও গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে। আধুনিক থ্রিডি মানচিত্র তৈরির মাধ্যমে সামরিক অভিযানে সহায়তা করে।

ইরানকেন্দ্রিক গোয়েন্দা গবেষণা ও হামলার প্রস্তুতির জন্য গঠিত হয়েছে ব্রাঞ্চ ৫৪। ২০২৩ সালে গঠিত এই ইউনিট মূলত পাসদারান-ই-ইনকিলাব বা ইরানি বিপ্লবী গার্ডকে লক্ষ্য করে কাজ করছে।

ইরানে সাম্প্রতিক হামলায় এসব ইউনিটের সমন্বিত পরিকল্পনা ও দক্ষতা নতুন করে বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে ইসরাইল তার গুপ্তচর বাহিনীকে কৌশলগত অস্ত্র হিসেবেই ব্যবহার করে চলেছে।

এআরএস
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর