ইসরাইলে নতুন করে মিসাইল ও ড্রোন পাঠালো ইরান

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম

ইসরাইলের বিরুদ্ধে নতুন করে মিসাইল ও ড্রোন আক্রমণ শুরু করেছে ইরান। বৃহস্পতিবার সকালের পর বাংলাদেশ সময় রাত পৌনে আটটার দিকে এ হামলার খবর দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানের নেতাকে আর বাঁচিয়ে রাখা যায় না।

আর, ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছে, হাইফা ও তেল আবিব শহরে সামরিক লক্ষ্যবস্তু ও সামরিক শিল্পের সাথে সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত আক্রমণের একটি নতুন দফা শুরু হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, হাইফা এবং তেল আবিবে সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ১০০টিরও বেশি ধরণের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন দিয়ে অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে আরও হুশিয়ারী দিয়েছে, ইসরাইলে সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে মিসাইল আক্রমণ তীব্রতর করবে।

আর আইডিএফ বলেছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। যেগুলো ভূপাতিতের চেষ্টা করা হবে। মিসাইল হামলার কারণে ইসরাইলিদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পাল্টা হামলায় ইসরাইলের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে ও সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত কয়েক দিনে ইসরাইলে ইরানের হামলায় তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজারও মানুষ ঘরবাড়ি হারিয়েছে। ইরানের হামলায় কমপক্ষে ৫ হাজার ১১০ জন মানুষ বর্তমানে গৃহহীন হয়ে পড়েছে। তাদের মধ্যে শুধুমাত্র রাজধানী তেল আবিবেরই বাসিন্দা আছেন ৯০৭ জন।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর