দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান-ইসরাইলের সামরিক সংঘাত

আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:১১ পিএম

টানা নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান-ইসরাইল। শনিবার সকালের হামলায় ইরানের দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। আর, যতোদিন প্রয়োজন হয় ইরানে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এরই মধ্যে, দীর্ঘদিন যুদ্ধের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন দেশটির সেনা প্রধান ইয়ার জামিলও। অন্যদিকে, ইরানে হামলার জন্য ইসরাইলকে বিচারের মুখোমুখি করা হলে আবারো কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

নবম দিনের মত চলছে ইসরাইল ও ইরানের পাল্টিপাল্টি হামলা। শনিবারও ভোরে ইসরাইলের মধ্যাঞ্চল কেঁপে ওঠে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শনিবার ভোর থেকে অন্তত ১০ টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। 

ইসরাইল দাবি করেছে, এই সবগুলো মিসাইলই ঠেকিয়ে দেয়ার পর সেটির কোন কোন অংশ বিভিন্ন জায়গায় পড়ে সেখানে আগুন লেগে গেছে। একইদিন, ইরানের ইস্ফাহান পরমাণু গবেষণা কেন্দ্রে কয়েকদফা দফা হামলা চালায় তেল আবিব। ইসরাইল জানিয়েছে, ১৫টি যুদ্ধবিমানে করে ৩০টি অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। 

এরই মধ্যে, যতোদিন প্রয়োজন হয়, ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তিনি বলেন, ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এ হুমকি মোকাবেলায় যতোদিন দরকার হয় হামলা চলবে। 

নেতানিয়াহু আরও বলেন, ইরান পুরো বিশ্বের জন্য একটি সন্ত্রাসী রাষ্ট্র। তাদেরকে কিছুতেই পরমাণু অস্ত্র বানাতে দেয়া যাবে না। ইরানে হামলা চালিয়ে আমরা শুধু নিজেদের দেশ না, বিশ্বের অনেক দেশকে রক্ষা করছি।  

ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য সাধারণ ইসরাইলিদের প্রস্তুতি নিতে বলেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। একই দিন, ইসরাইলের হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। 

তিনি বলেন, আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি। এখনই এ হামলা থামানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। ইরানের হুমকি সরিয়ে নিতে যা যা করার দরকার তার সবই করবো আমরা।

ইরান জানিয়েছে, ‘জঘন্য’ হামলার জন্য ইসরাইলকে বিচারের মুখোমুখি করা হলে আবারো কূটনৈতিক আলোচনা চালাতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ইরানের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ। এগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান তার আত্মরক্ষার অধিকার চর্চা অব্যাহত রাখবে।

এদিকে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলশি গ্যাবার্ড সিনেটে যে বিবৃতি দিয়েছিলেন তাকে ভুল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, ইসরাইল জয় পাচ্ছে তাই দেশটিকে হামলা থামাতে বলা কঠিন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

তিনি বলেন, যদি কেউ জয় পায় তাহলে তাকে হামলা বন্ধ করার অনুরোধ করা কঠিন। যদি কেউ হারে তখন তাকে বলা সহজ। কিন্তু আমরা কথা বলার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গে কথা বলছি। আমরা দেখব কী হয়।

এদিনে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে, এ হামলা দ্রুত বন্ধ করে শান্তির পথে হাঁটার জন্য দুই দেশকেই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এআরএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর