সংঘাত দ্রুত ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:০৮ এএম

ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি হুঁশিয়ার করে বলেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ইরানের ওপর মার্কিন হামলার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। 

এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও জানান তিনি। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে জানিয়ে তিনি সবাইকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানান। 

এর আগে স্থানীয় সময় শনিবার দিনগত ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। 

হামলার কথা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।

ধারণা করা হচ্ছে যে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে।

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর