ইরানে হামলা চালাতে ছয়টি বি-টু স্পিরিট বম্বার পাঠায় যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:২৯ পিএম

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাতে বি-টু স্পিরিট বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র । 

প্রশ্ন উঠছে, ইরানের হামলা চালাতে কেন এই বোমারু বিমান ব্যবহার করলো মার্কিন বিমানবাহিনী? এর কাজই বা কী? 

মিজৌরির হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে গুয়াম দ্বিপের দিকে উড়ে যায় ছয়টি বি-টু বম্বার্স। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকেই জানা গেলো এই তথ্য। লক্ষ্য সুদূর ইরান। 

সম্প্রতি গণমাধ্যমের নজর কেড়েছে এই বিমান। বলা হচ্ছে, ভারী বোমা, বড় আকারের অর্ডন্যান্স পেনিট্রেটর বহনে সক্ষম বি-টু স্পিরিট বম্বার্স। এমনকি ইরানের ভূগর্ভে থাকা পারমাণবিক স্থাপনাও গুড়িয়ে দিতে পারে এটি। আর হলোও তাই। 

বিশেষজ্ঞদের মতে, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসের জন্য বিশেষ যেই বোমাটি দরকার, তা বহন করতে পারতো একমাত্র বি-টু স্পিরিট। 

এই বোমারু বিমানের পুরো নাম নরথ্রপ বি-টু স্পিরিট। একে স্টিলথ বম্বার নামেও ডাকা হয়। এর বিশেষত্ব হলো, এটি সহজে শনাক্ত করা যায় না। এছাড়া, বিমান বিধ্বংসী ব্যবস্থাও খুঁজে পায় না এর অস্তিত্ব। আর তাই সহজেই ধ্বংস করা যায় না একে। একে চালাতে দুজন পাইলটের দরকার হয়। 

প্রচলিত ও থার্মোনিউক্লিয়ার বোমা বহন করতে পারে বি-টু স্পিরিট। পরিমানটাও নেহাত কম নয়। ২৩০ কেজি ওজনের ৮০টি জিপিএস গাইডেড বোমা এবং ১১০০ কেজি ওজনের ১৬টি বিএইট থ্রি পরমাণু বোমা বহনে সক্ষম এই বিমান।

৭০ এর দশকের মাঝামাঝি সময় থেকে স্টেলথ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে যুক্তরাষ্ট্র। ১৯৭৬ সাল নাগাদ দূরপাল্লার কৌশলগত হামলার অবস্থায় পৌঁছায় স্টেলথ প্রযুক্তি। ১৯৭৭ সালে বিষয়টি জানানো হয় তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারকে। তিনি আরও গবেষণার নির্দেশ দেন। বাতিল করেন বি-ওয়ান বম্বার্স। 

১৯৭৯ সালের নির্বাচনী প্রচারণায় রোনাল্ড রিগ্যান অভিযোগ করেন, প্রেসিডেন্ট জিমি কার্টার প্রতিরক্ষা খাতে ব্যর্থ। পরে ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, একটি বোমারু বিমানসহ স্টেলথ বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে মোট ১৯টি বি-টু স্পিরিট আছে। একটি ২০০৮ সালে বিধ্বস্ত হয়, আরেকটি বিধ্বস্ত হয় ২০২২ সালে। ২০৩২ সাল পর্যন্ত এই বিমান ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর