কাবুল বিমানবন্দর থেকে যাত্রীসহ ইউক্রেনের বিমান ছিনতাই

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৪:৪১ পিএম

আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানকে কাবুল বিমানবন্দর থেকে ছিনতাই করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা টেলিগ্রাফ এজেন্সি অব দ্য সেভিয়েন ইউনিয়ন (তাস) এ খবর জানিয়েছে।

ওই খবরে বিমানটি ছিনতাই করা হয়েছে দাবি করে ইয়েভগেনি বলেন, ঘটনার নেপথ্যে কে রয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে, বেশ কয়েকজন সশস্ত্র অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিমানটিকে ইরানে নিয়ে গিয়েছে বলে জানা গেছে। 

তিনি আরও বলেন, গত রোববার (২২ আগস্ট) আমাদের দেশের একটি বিমান ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার এটি ইরানে নিয়ে যাওয়া হয়। ওই বিমানে থাকা যাত্রীরা ইউক্রেনের নাগরিক কিনা সে ব্যাপারেও নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন: খুললো ওমানে যাওয়ার পথ, শর্ত করোনা টিকা

এদিকে, ঘটনার পর ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে তিনবার প্রচেষ্টা চালালেও তা সফল হয়নি, কারণ কাবুলে অবস্থানরত ইউক্রেনের নাগরিকরা বিমানবন্দরেই পৌঁছাতে পারেননি।

অন্যদিকে, উপ পররাষ্ট্রমন্ত্রীর এ দাবি নাকচ করে দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিমানটি কিয়েভে যাওয়ার পথে কেবল জ্বালানি ভরতে ইরানের মাশহাদ শহরে থেমেছিল। 

একইভাবে বিমান ছিনতাইয়ের কথা অস্বীকার করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। 

বিমানটি উদ্ধার করতে ইউক্রেন সরকার কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এবং কাবুলে থাকা ইউক্রেনিয়রা দেশে ফিরেছে কিনা সে সম্পর্কেও কিছু জানাননি ইয়েভগেনি। 

আরও পড়ুন: গাজায় আবারও ইসরাইলের বোমা হামলা

তবে, গত রোববার ৩১ জন ইউক্রেনিয় নাগরিকসহ ৮৩ জন যাত্রী নিয়ে একটি সামরিক বিমান কিয়েভে পৌঁছায় বলে নিশ্চিত করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর। এদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর ১২ সদস্যসহ সাংবাদিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এখনও একশ'রও বেশি ইউক্রেনিয় নাগরিক আফগানিস্তান থেকে বের হওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছে তারা। 

জঙ্গিগোষ্ঠী তালেবান কর্তৃক আফগানিস্তান দখল হয়ে যাওয়ার পর থেকে সেখান থেকে বিদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। এরিমধ্যে সেখান থেকে আফগান নাগরিকসহ প্রায় আটচল্লিশ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অনুযায়ী, আফগানিস্তান থেকে বিদেশিদের চলে যাওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তালেবান নেতারা। 

উল্লেখ্য, গত বছর ইরানে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর ইউক্রেন এয়ারলাইনসের একটি বিমানে হামলা করলে সব যাত্রী ও ক্রু নিহত হন। 


একাত্তর/এসি/এসজে 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর