গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর ইসরাইলের হামলা, নিহত ৬৭

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম

গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণ ট্রাকের জন্য অপেক্ষারত কমপক্ষে ৬৭ জন ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন বলে অঞ্চলটির হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই ঘটনাটি ত্রাণ প্রত্যাশীদের ওপর সাম্প্রতিক বারবার হামলার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার উত্তর গাজায় ত্রাণ ট্রাকের জন্য অপেক্ষারত হাজার হাজার মানুষের ভিড়ের উপর ইসরায়েলি সেনারা গুলি চালায়, যার ফলে ৬৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। শনিবার আরও ৩৬ জন এবং দক্ষিণ গাজার আরেকটি ত্রাণ স্থানে ৬ জন নিহত হয়।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রোববার গাজায় ইসরায়েলি গুলি ও বিমান হামলায় মোট ৮৮ জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ‘তাৎক্ষণিক হুমকি’ দূর করতে উত্তর গাজায় সতর্কতামূলক গুলি চালিয়েছে এবং হতাহতের সংখ্যা ‘অতিরঞ্জিত’ বলে মনে করছে। তারা জানিয়েছে, তারা ‘জানাবুঝে ত্রাণ ট্রাকের উপর হামলা করে না’। দক্ষিণ গাজার ঘটনা নিয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি

গাজার যেসব এলাকায় বাস্তুহারা ফিলিস্তিনি দিয়ে ভরা, ইসরাইলি বাহিনী সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ জারির পর এই ঘটনা ঘটলা। এর আগে ইসরাইলি বাহিনী এখানে কোনো অভিযান চালায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে খাদ্য ও সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকা শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহে জিএইচএফ-এর সাইটগুলোর কাছে ৬৭৪ জন নিহত হয়েছেন। 

একাত্তর/এসি
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর