আফগান এমপিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো ভারত

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৭:৩৬ পিএম

আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের ওলেসি জিরগার এমপি রঙ্গিনা কারগার। ১১ বছর ধরে পার্লামেন্ট সদস্য তিনি। তালেবানদের হাতে কাবুলের পতনের পাঁচ দিন পর গত ২০ আগস্ট তিনি ইস্তাম্বুল থেকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর পৌঁছলে তাকে পুনরায় একই বিমানে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন কারগার। 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রঙ্গিনা কারগার জানান, তিনি আগেও বহুবার ভারতে গিয়েছেন। সেই একই পাসপোর্ট নিয়েই এবার দিল্লি আসেন তিনি। তবে আগে কোনও সমস্যায় পড়তে না হলেও এবার ভারতীয় ইমিগ্রেশন কর্তারা তাকে অপেক্ষা করতে বলেন। এর ঘণ্টা দুই পর একই বিমানে তাকে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়।

৩৬ বছর বয়সী কারগারের অভিযোগ, তার সাথে যে আচরণ করা হয়েছে তা সাধারণত অপরাধীর সাথেই করা হয়। দিল্লিতে তার পাসপোর্টও ফেরত দেওয়া হয়নি। ইস্তানবুলে নামার পর পাসপোর্ট ফেরত পেয়েছেন তিনি। 

তিনি বলেন, 'ভারতীয় ইমিগ্রেশন আমার সঙ্গে যেটা করলো সেটা ঠিক করলো না। কাবুলের পরিস্থিতি বদলে গেছে। আমি আশা করেছিলাম ভারত সরকার একজন আফগান নারীকে সাহায্য করবে।'

ফেরত পাঠানোর কোনও সুস্পষ্ট কারণও তাকে জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।

অবশ্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, রঙ্গিনা কারগারের সঙ্গে এ ধরনের ঘটনার বিষয়ে তারা অবগত নন।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর