সঙ্গীত নিষিদ্ধ করছে তালেবান

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৭:৪১ পিএম

আফগানিস্তানে জনসম্মুখে সঙ্গীত নিষিদ্ধ করতে চলেছে তালেবান জঙ্গিগোষ্ঠী। গানবাজনা করা ইসলামে নিষিদ্ধ বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। 

এক সাক্ষাৎকারে তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আশা করছি জনগণকে এ ব্যাপারে চাপ প্রয়োগ না করেই তাদেরকে বোঝাতে সক্ষম হবো। 

নব্বইয়ের দশকে তালেবান শাসন চলাকালেও সেখানে গানবাজনা, টেলিভিশন ও চলচ্চিত্র পুরোপুরি নিষিদ্ধ ছিল। তবে, এবার আফগানিস্তান দখল করার পর তারা আশ্বাস দিয়েছিল, আগের চেয়ে উদার পথে হাঁটবে তারা। কিন্তু এ ঘোষণা তার উল্টো চিত্রই দেখাচ্ছে। 

আরও পড়ুন: আফগান এমপিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো ভারত 

নারীর স্বাধীনতার ব্যাপারে মুজাহিদ বলেন, হিজাব পরার শর্তে নারীদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে। ঘরের ভেতরে থাকতে বা মুখ ঢাকতে নারীদের জোর করা হবে এই অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। 

তালেবান বিরোধীদের ভাগ্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কিছুটা এড়িয়ে যান। বলেন, পেছনের কথা ভুলে গিয়ে আমরা ভবিষ্যৎ গড়তে চাই। 

আফগানদের দেশ ছাড়তে মার্কিনরা সহায়তা করছে, এ ব্যাপারে তার মত জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদের সব মেধাবীদের নিয়ে যাচ্ছে। আমাদের এসব চিকিৎসক, শিক্ষকদের প্রয়োজন। ওই দেশে গিয়ে তো তারা থালাবাসন ধোবে আর রান্না করবে। 


একাত্তর/এসজে 

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর