এমন প্রেসিডেন্ট আগে দেখিনি, ট্রাম্পের সমালোচনায় জয়শঙ্কর

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রকাশ্যে কূটনীতি চালাচ্ছেন, তা অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এমন মার্কিন প্রেসিডেন্ট আগে কখনও দেখেননি বলেও উল্লেখ করেন তিনি। শনিবার, দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার ফোরামে যোগ দিয়ে তিসি এসব কথা বলেন। 

জয়শঙ্কর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বিশ্বকে, এমনকি নিজের দেশকেও দেখছেন ও পরিচালনা করছেন, তা প্রচলিত কূটনীতির ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন। এ সময় সম্প্রতি ভারত পাকিস্তানের সংঘাত বন্ধে ট্রাম্প যে মধ্যস্থতার দাবি করেছেন তা আবারও প্রত্যাখ্যান করে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মেনে নেবে না। 

ট্রাম্পের ৫০ শতাংশ ট্যারিফ চাপানো নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলে দেন, কৃষকদের স্বার্থও কৌশলগত স্বাধীনতার ক্ষেত্রে আমাদের অবস্থান বদলাবে না। যদি কেউ এর বিরোধিতা করেন, তাহলে স্পষ্ট করে বলুন, তারা কৃষকদের স্বার্থরক্ষায় রাজি নন। কিংবা কৌশলগত স্বাধীনতা রক্ষায় তারা রাজি নন।

তবে আমেরিকার কাজকর্মে তিনি ‘মজা’ পেয়েছেন বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বলেন, অদ্ভুত লাগছে, তথাকথিত ব্যবসা-বান্ধব আমেরিকার প্রশাসন, নিজেদের কাজ না করে অন্যের বিষয়ে নাক গলাচ্ছে।

রাশিয়া থেকে তেল কেনার জন্যই ভারতের উপরে ট্যারিফ চাপিয়েছে আমেরিকা। নয়াদিল্লি শুধু তেলই কিনছে না, বিক্রিও করছে। তাতেও ক্ষুব্ধ ট্রাম্প। জয়শঙ্কর বলেন, ভারতের কাছ থেকে যদি তেল বা পণ্য কিনতে কারও অসুবিধা হয়, তাহলে কিনবেন না। কেউ তো জোর করছে না। ইউরোপ কিনছে, আমেরিকাও কিনছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য অগাস্টে ভারত সফরে আসার কথা ছিলো আমেরিকার প্রতিনিধি দলের। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। জয়শঙ্কর জানান, দিল্লি-ওয়াশিংটন বাণিজ্য আলোচনা বন্ধ হয়নি। তবে কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তার কথায়, আলোচনা চলছে। কথাবার্তা চলছে। এখনও সব শেষ হয়ে যায়নি।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর