ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে মেলানিয়াকে চিঠি দিলেন তুর্কি ফার্স্ট লেডি

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বলার জন্য মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। শনিবার আঙ্কারার কর্তৃপক্ষ এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি মার্কিন ফার্স্ট লেডির সমর্থনের প্রশংসা করে এমিন এরদোগান ফিলিস্তিনি শিশুদের জন্য একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

চিঠিতে এমিনে এরদোয়ান জানান, চলতি মাসের শুরুর দিকে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা মেলানিয়ার চিঠি তাকে অনুপ্রাণিত করেছে। গাজা এখন ‘শিশুদের সমাধিক্ষেত্রে’ পরিণত হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে সবার এক হয়ে আওয়াজ তুলতে হবে। 

তিনি লিখেছেন, গাজার হাজারো শিশুর কাফনে লেখা ‘অজানা শিশু’। এটি মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া গাজায় মানবিক সংকটের অবসান ঘটাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে সরাসরি আবেদন করার জন্য মেলানিয়া ট্রাম্পকে উৎসাহিতও করেছেন এমিন।

মেলানিয়াকে উদ্দেশ্য করে এমিনে লিখেছেন, আজকের দিনে, বিশ্ব যখন সম্মিলিত এক জাগরণের সাক্ষী হচ্ছে, যখন ফিলিস্তিনের স্বীকৃতিপ্রাপ্তি বৈশ্বিক আকাঙ্ক্ষায় পরিণত হচ্ছে, তখন গাজার পক্ষে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের প্রতি এক ঐতিহাসিক দায়িত্ব পূরণ করবে বলেই আমার বিশ্বাস। 

এমন এক সময়ে তার এ চিঠি আলোচনায় এল যখন অনাহার পর্যবেক্ষণকারী বৈশ্বিক একটি সংস্থা গাজা সিটি এবং তার আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ চলছে জানিয়ে এটি দ্রুত ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর